শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টানা ৩য় বারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’কে সংবর্ধনা

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

একটানা তৃতীয় বারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’কে সংবর্ধনা দিয়ে বরণ করে নিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আজ কর্মদিবসের প্রথম দিন কার্যালয়ে আসার পর দুই বিভাগের পক্ষে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে দুই বিভাগের সমন্বয়ে তাঁকে সংবর্ধনা প্রদান ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দুই বিভাগের সিনিয়র সচিব, সচিব, ১১ টি দপ্তর-অধিপ্তর প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তরা বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে এই প্রথম টানা তৃতীয়বারের মত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ একটি বিরল দৃষ্টান্ত বলে অভিহিত করেন। এটি সম্ভব হয়েছে গত দশ বছরে তাঁর সততা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে বাংলাদেশকে তিনি একটি নিরাপদ ও বসবাসযোগ্য আবাসস্থলে পরিণত করেছেন বলে।

বিগত ১০ বছরে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে মন্ত্রণালয়ের ১১টি অধিদপ্তরকে আধুনিক ও যুগোপযোগী করে তুলেছেন।

মাননীয় মন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তিন বারের মতো তাঁকে এ বিরল সন্মান অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে আমরা সকলে একসঙ্গে কাজ করেছি বলে বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে একটি নিরাপদ রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে। সামনের দিনগুলোতে সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানকে আধুনিক, যুগোপযোগী ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD