শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপির লিফলেট বিতরণ খুবই রহস্যময়-কাদের

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তারা (বিএনপি) খুবই রহস্যময় প্রোগ্রাম লিফলেট বিতরণ করা।

হঠাৎ করে তারা গুপ্ত হত্যা,চুরাগুপ্ত নামলা ভয়ংকরভাবে করতে পারে এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা ৪ তারিখ পর্যন্ত এ রকম কর্মকাণ্ড করবে এমন খবর আমরা পাচ্ছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোন কারণ বা সুযোগ নেই। আমাদের সংবিধান অনুযায়ী ৭ জানুয়ারি এই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। পাঁচ বছর পর এই তারিখ নির্ধারিত হয়। এই নির্বাচন থেকে আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই যত বাধাই আসুক। ৭ জানুয়ারি নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ, সারা বাংলাদশে এখন নির্বাচন প্রচারাভিযান চলছে। আমাদের সভাপতি শেখ হাসিনা সিলেট থেকে এই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছিলেন। গতকাল ঢাকায় করেছেন। এই জনসভাগুলো ছিলো জনগণের উপস্থিতিতে চোখে পড়ার মতো। এখন নির্বাচনকে সামনে রেখে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এতেই স্পষ্ট ৭ জানুয়ারির নির্বাচন হবে। যেখানে ২৭ টি দলের ১৯৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে,  একটা অংশগ্রহণমূলক  নির্বাচনের জন্য যথেষ্ট।

তিনি আরও বলেন, যত সন্ত্রাসী কর্মকাণ্ডই হোক, সে আগুন সন্ত্রাস বা যে কোন সন্ত্রাস যা কিছুই তারা করুক না কেন। এবং লিফলেট বিতরণ করে জনগণকে বিরত করা নির্বাচন থেকে কোনটাই এই নির্বাচনের প্রভাব ফেলবে না,এই নির্বাচন বন্ধ করতে পারবে না। এবং কোন কিছু করে যত সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাক।  এরমধ্যে । এবং আমরা পাশাপাশি কিছু খারাপ ইনফরমেশনও পাচ্ছি।  । এখন লিফলেট বিতরণের নামে যে নীরবতা দেখানো হল তারা হঠাৎ করেই সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে। যা নির্বাচন পর্যন্ত এ রকম খবর আমরা পাচ্ছি। আমরা মনে করি,আশা করি নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির নানা উপাদান এখানে  আছে। অগ্নি সন্ত্রাস আছে,বাসে আগুন দেয়া,ট্রেনে আগুন দেয়া। এগুলো নির্বাচনে  যাতে জনগণ আতংকিত হয়, ভোট দিতে না যায় সে কারণে সন্ত্রাসী তৎপরতা বিএনপি এবং তাদের দোসরা চালিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন,  আর বিএনপিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ২০১৩ সাল থেকে শুরু করে ১৪ সালের নির্বাচন,২০১৮ সালের নির্বাচন,এই নির্বাচনে তাদের যে ভূমিকা যেভাবে তারা সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিলো সারা বাংলাদেশু জুড়ে, সরকারি অফিস  নির্বাচন কেন্দ্র,রাস্তা কেটে ফেলা,ট্রেনে আগুন দেয়া,শত শত বাসে আগুন দেয়া,৫০০ অধিক মানুষকে আগুন দিয়ে  পুড়িয়ে মেরে ফেলে এসব কাজ তারা করেছিল।এবারও তারা ব্যর্থতার হতাশা নিয়ে অনেক কিছুই করতে পারে। কারণ তারা আন্দোলন করে সফল হয়নি।তারা জানে নির্বাচনেও তারা হেরে যাওয়া ছাড়া বিকল্প নেই। তারা নিজেরাই নিজেদেরকে জনগণ থেকে যথেষ্ট বিচ্ছিন করেছে যা নির্বাচনের জন্য যথেষ্ট।

সেতুমন্ত্রী আরও বলেন,  আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অবিচল,আমরা অটল। এই নির্বাচন অনুষ্ঠান  আমাদের উপরে ইতিহাস অর্পিত দায়িত্ব।গণতন্ত্র রক্ষার দায়িত্ব,আমাদের মুক্তিযুদ্ধের মুল্যবোধ,স্বাধীনতা আদর্শ  রক্ষার দায়িত্ব। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগকে  এই দায়িত্ব পালন করতে হবে। যে কোন মূল্যে এই নির্বাচন, নির্বাচনী কর্মকাণ্ড সমাপ্ত করতে নির্বাচনী কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা নিয়ে পালনে  যা কিছু প্রয়োজন সহযোগিতা,ফ্যাসিলিটেড করা সব কিছু করতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD