শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফাইনাল খেলা ৭ তারিখে;কাদের

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ফাইনাল খেলা হবে ৭ তারিখে।২৮ তারিখে লাল কার্ড  খাইয়া বিএনপি  বিদায় নিছে।বিএনপি ও ধানের শিষ ভূয়া।বিএনপির নেতা নাই,আন্দোলন করবে কাকে নিয়ে, বিএনপির নেতা নাই নির্বাচন করবে কাকে নিয়ে। বিএনপি মানেই ভূয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার( ১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটের সামনে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,আজ মিছিলের বাংলাদেশ, সারা বাংলাদেশ নৌকার বাংলাদেশ, ঢাকা সহ মিছিলের শহর। ঢাকার শহর নৌকার শহর।

কাদের আরও বলেন,  খেলা হবে, ছাড়াছাড়ি নাই।
৭ তারিখে ফাইনাল খেলা বিএনপি নাই,নাই,খবর নাই,বিএনপির একদফা ভূয়া,বিএনপি ভূয়া,২৮ দফা ভূয়া,২৮ তারিখ ভূয়া,একদফা খাদে পড়ে গেছ।
ফাইনাল খেলবে কে?১৮৯৬ জন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করবে।দল আছে ২৭ টা। তাহলে নির্বাচন অংশগ্রহণ হবেনা যারা বলে ,তারা ভূয়া।টিআইবি ভূয়া,সুজন ভূয়া,ইফতেখার ভূয়া,এগুলো সব বিএনপির দোসর।
দেশের ৭০% মানুষ শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে৷

কাদের আরও বলেন, ৭ জানুয়ারি দেশের  ১৮৯৬ জন খেলোয়াড় সেদিন খেলবে বাংলাদেশে। দুর্নীতি, নাশকতা, জঙ্গিবাদ,লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্তানের বিরুদ্ধে খেলা হবে।

তিনি আরও বলেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তাদের ক্ষমা নাই। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,একুশ হাজার নাকিবিএনপির নেতা-কর্মীরা  জেলে আছে..?
আমি পুরোপুরি খবর নিয়ে চ্যালেঞ্জ করছি। সব মিথ্যা।
জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ৩ হাজার বের হয়ে যাচ্ছে  থাকছে ৯ হাজার।
বিএনপি মিথ্যা কথা বলে,মিথ্যাচার করে, বিএনপির নেতাগুলো ভূয়া। বিএনপি কুয়াশার মধ্য থেকে মিছিল করে মাঝেমধ্যে দু চারজন নিয়ে অন্ধকারে।

তারেকের সাহস নাই,আসলে এখানে মোকাবিলা করতো। রাজপথে থাকত,জেলে যেতো। জেলে যেতে যার ভয় সেতো ভূয়া। তারেক রহমান ভূয়া। তার কথায় আন্দোলন হবেনা।
৭০% লোক বাংলাদেশের শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হয়ে যান, যারা ভোট দানে বাধা দেবে, ভোট কেন্দ্রে আসতে বাধা  দেবে,যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে ৫ম বারের মতো বিজয়ের বন্ধরে পৌঁছে দিয়ে তাদের প্রতিহত করবে, পরাজিত করবে।  বিএনপি জামাত সমমনা যত আছে সব ভূয়া।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলির সদস্য এড জাহাঙ্গীর কবির নানক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক চাপা শামসুন্নাহার, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD