শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বতন্ত্র প্রার্থী এটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা;কাদের

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

দল থেকে স্বতন্ত্র দাঁড় করানো গঠনতন্ত্র বিরোধী নয়,আগেরটা আগে, আজকের টা আজকে। আগামীকালের টা আগামীকাল। পরিস্থিতি ও পুন: মূল্যায়নের বাস্তবতার নিরিখে আমরা মূল্যায়ন করি। এটাই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার(১২ ডিসেম্বর) ধানমণ্ডি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আছে, তাদেরকে বলা হয়েছে নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে। বলপূর্বক বা ফ্রি স্টাইলের কোন নির্বাচনের ভূমিকা কেউ নেবে না। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক যাকে বলে, যেটা গণতন্ত্রেরই বিষয়। তারা প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা করতে পারবে। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরিকদের কারো কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।

নির্বাচনে আওয়ামী লীগ কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন উত্তরে তিনি বলেন, ইলেকশনে বিনা প্রতিযোগিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রতিদ্বনদ্বী যেই হোক তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে।আমরা জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ক্যাবিনেটে এটা কোন আনুষ্ঠানিক বক্তব্য নয়। কেবিনেট শেষে উনি কথা বলেছেন। এটা আমরা এখনো নিশ্চিত না। এটা সব কাগজেরও নিউজ না। আজও জাতীয় পার্টি নেতাদের সাথে আমার কথা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিবের সাথে কথা হয়েছে। আমাদের আলোচনা অব্যাহত আছে।

জাতীয় পার্টিকে কোন সিট ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা তাদের করতেই হবে। অপ্রতিদ্বন্দিতা হিসেবে সিট ছেড়ে দেয়ার কোন সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের আসতে হবে।

অন্য আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতীয় তাদেরকে বিজয়ী ঘোষনা করা হবে? প্রতিদ্বন্দ্বিতা আমরাও করবো শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দিতার কোন বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে।

আওয়ামী লীগের প্রার্থীরা তো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছে এ বিষয়ে তিনি বলেন, এখানে স্বস্তি অস্বস্তির কোন কিছু নেই। আমাদের সংসদীয় দলের প্রধান ও জোটের প্রধান যেটা বলেছেন, সেটার ব্যাপারে কারো কোনো অস্বস্তি থাকলে বিচার বিবেচনা করার সুযোগ নেই। এই অস্বস্তি অমূলক। এটা অলরেডি সেটেল হয়ে গেছে। কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না। সে আওয়ামীলীগ হোক, স্বতন্ত্র হোক এর গায়ের জোরে কিছু করতে পারবে না। সে সুযোগ নাই।

৪৭/১১ ধারা অনুযায়ী আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কোন বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে বাস্তবতার প্রেক্ষিতে তিনি ব্যবস্থা নিতে পারেন। দেশের সার্বিক গণতন্ত্র যেখানে সংকটের মুখে, বিএনপিসহ বিরোধী দল গণতন্ত্রের প্রতি নির্বাচনের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় আমাদের সভাপতির বিশেষ দায়িত্ব পালনের সুযোগ ও আমাদের গঠনতন্ত্রে রয়েছে।চাওয়া-পাওয়ার হিসাব তো এখনো হয়নি। আমরা পলিটিক্যাল বিষয়ে আলোচনা করেছি। কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। নির্বাচন টা যাতে সুন্দরভাবে, পিস্ফুল পরিবেশে হয় যেহেতু তারা পার্টিসিপেনট সেজন্য তাদের সাথে আলোচনা হচ্ছে। সমন্বয়ের ব্যাপারে কথা হচ্ছে। এখানে অন্য কোন বিষয় নেই। আরেকটা কথা বলা হচ্ছে, রওশন এরশাদ বিরোধী দলের নেতা। তাদের দলীয় অভ্যন্তরীণ যে সংকট সেটার সাথে আমাদের কিছু নেই। আমরা বিরোধী দলীয় নেতার সাথে সংসদীয় দলের নেতা তিনি আলাপ করতেই পারেন। তিনি তো ইলেকশন বয়কটি করেছেন। এসব বিষয়ে তিনি, চেঞ্জ করতে পারেন ইন্টারেকশন করতে পারেন। এ নিয়ে তো আপত্তি থাকার কথা নেই।

আমি তো ওইভাবে দেখি না। আমি দেখব নির্বাচন কমিশন কি বলছে। নির্বাচন কমিশন অনেকের মনোনয়ন বাতিল করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি কাউকে দুর্নীতিবাজ মনে করে সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে তারা মন্তব্য করবে। ইলেকশন করতে পারছে মানে এ লিগ্যালি পার্টিসিপেটরি। যদি দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোন প্রশ্ন না করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়, অনুমতি প্রাপ্ত কাউকে তো এই মুহূর্তে আপনি দুর্নীতিবাজ বলতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল , সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD