শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন ও ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী

রুবি :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

চায়না মিডিয়া গ্রুপের তৈরি ‘সি চিন পিংয়ের প্রিয় উদ্ধৃতি’ শীর্ষক প্রামাণ্যচিত্রের ভিয়েতনামি সংস্করণ ১১ ডিসেম্বর থেকে হ্যানয়ে সম্প্রচার শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেং হাই সিয়োং।

অনুষ্ঠানে শেং হাই সিয়োং বলেন, চলতি বছর হলো চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। দু’দেশের শীর্ষ নেতাবৃন্দ জোর দিয়ে বলেছেন, দু’দেশের উচিত রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা বিনিময় বাড়িয়ে,দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।

তিনি আরও বলেন, চায়না মিডিয়া গ্রুপ ‘সি চিন পিংয়ের প্রিয় উদ্ধৃতি’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে চীনা প্রেসিডেন্টের চিন্তাধারাকে ভিয়েতনামিদেরসামনে তুলে ধরেছে। এ অপূর্ব চিত্রের মাধ্যমে সি চিন পিংয়ের রাষ্ট্র শাসনের মেধা ও অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা হয়েছে।

ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভয়েস অব ভিয়েতনামের মহাপরিচালক তিয়েনসাইডো বলেন, ভিয়েতনাম ও চীন একে অপরের প্রতিবেশী ও বন্ধু। দু’দেশের মধ্যে অনেক মিল রয়েছে। দু’দেশ স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ১৫ বছরে বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD