শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা পেলেন (মরণোত্তর) ‘বেগম রোকেয়া পদক-২০২৩’

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কামরুন্নেছা আশরাফ দিনা ১৯৬১ সালের ২০ই জানুয়ারি কিশোরগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাইদুর রহমান এবং মাতার নাম মেহেরুন্নেছা। ছোটোবেলা থেকেই তিনি ছিলেন একজন রাজনীতি সচেতন ও মানবতাবাদী মানুষ।

কামরুন্নেছা আশরাফ ছিলেন শিক্ষানুরাগী। শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী ও অটিজম স্কুল প্রতিষ্ঠাপূর্বক দুধকুড়ায় ‘দিনা-আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ছিলেন ‘হেনা ইসলাম কলেজ’, কালিশা, নেত্রকোণা-এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি নেত্রকোণার ‘দত্ত উচ্চ বিদ্যালয়’ ও ‘মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন নেত্রকোণা শিল্পকলা একাডেমি ও রেড ক্রিসেন্ট সোসাইটির (নেত্রকোণা জেলা) কার্যনির্বাহী কমিটির সদস্য। একইসাথে তিনি নেত্রকোণা জেলার গার্লস গাইডের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শ্রম উন্নয়ন সংস্থা’ (সাস)-এর নির্বাহী পরিচালক হিসেবে মহিলাদের কর্মসংস্থান, সচেতনতা সৃষ্টি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে কাজ করে গেছেন। ১৯৯৮ সাল থেকে সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মাধ্যমে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীকে (বিশেষ করে নারীদের) অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। তিনি শ্রম উন্নয়ন সংস্থার মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানে ৬টি (ছয়) শাখার ৬ হাজার ৫ শত পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতাভুক্ত করেছেন।

নারীর আর্থসামাজিক উন্নয়নে তিনি ‘নেত্রকোণা চেম্বার অব কমার্স’ এবং ‘বাংলাদেশ ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ সম্মানিত সদস্যের দায়িত্ব পালন করেছেন। এন আই খান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হতদরিদ্র, অসচ্ছল ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। ‘নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড’ ও ‘নেত্রকোণা সিটি সমাজসেবা সমবায় সমিতি’র সভাপতি থাকাকালীন সময়ে দরিদ্র পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছেন।

‘নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক সংস্থা’র সভাপতি ও ‘বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম’ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদে থেকে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ভলিবল ও ব্যাডমিন্টনে বাংলাদেশ জাতীয় টিমের সদস্য ছিলেন। ১৯৮৬ সালে ভলিবলে খেলোয়াড় হিসেবে তিনি জাতীয় পর্যায়ে রানার্স আপ হন।

কামরুন্নেছা আশরাফ দিনা ‘নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট বোর্ড’-এর সদস্য ও কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড (নেত্রকোণা) এবং সিটি সমাজসেবা সমবায় সমিতির সভাপতি ছিলেন। পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও নেত্রকোণা লেডিস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ রাসেল স্পোর্টস একাডেমির সহসভাপতি, বিশেষ অলিম্পিক কেন্দ্রীয় কমিটির পরিচালক, বাংলাদেশ টার্গেট বল সংস্থার সহসভাপতি ও বাংলাদেশ স্কুল ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে খেলাধুলায় অসামান্য অবদান রাখেন ।

জনদরদি এই সমাজকর্মী ২০২৩ সালের ১লা জুন ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সমাজ উন্নয়ন ও যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কামরুন্নেছা আশরাফ দিনাকে (মরণোত্তর) ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ এ ভূষিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD