শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আলোক বর্তিকা

মুশতারী বেগম:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আলোক বর্তিকা

–  মুশতারী বেগম 

——————

হে মহিয়সী নারী
বেগম রোকেয়া,,,,
তুমি অন্ধকারাচ্ছন্ন নারী সমাজের আলোকবর্তিকা।
তুমি তাদের চলার পথের চলন্তিকা।
তুমি যুগ-যুগান্তরের নারী শিক্ষার অগ্রদূত।
তুমি তোমার অদম্য স্পৃহায় পরম মমতায় গড়ে তুলেছো তাদের পরিবার
সংসার ও সমাজের রাষ্ট্রদূত।

হে পথের দিশারী
বেগম রোকেয়া,,,,,
তুমি কুসংস্কারাচ্ছন্ন পুরুষ
শাসিত সমাজের বিদ্রোহী কান্ডারী।
তুমি চক্ষু দান করা আলোর পথের
পথিক দিশারী।

হে জ্যোতির্ময়ী নারী
বেগম রোকেয়া,,,,
তুমি উপমহাদেশের সকল
নারীদের করেছো উজ্জীবিত,
যারা ছিলো চক্ষুষ্মান চলমান
মাকাল ফল সম
জড়পদার্থের ন্যায় মৃত।

হে আলোকিত নারী
বেগম রোকেয়া,,,,,।
তুমি মহিয়ান, বলিয়ান,অনির্বান,ধিমান
তাই এখন অর্জন করেছো
নারী-পুরুষের সম্মিলিত সম্মান।
হে বিংশশতাব্দীর সংগঠক

সাহিত্যিক, প্রাবন্ধিক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,,,,
তুমি বীরবিক্রম সুলতানা রাজিয়া, ফ্লোরেন্স নাইটেঙ্গল, হেলেন কিলার,
মাদারতেরেসা সম এক চিরঞ্জীব নারী।
তোমার ছত্রচ্ছায়ায় উপমহাদেশীয় নারীরা দিতে পেরেছে এক বিশাল
মহাসাগর পাড়ি।
উপমহাদেশের সকল কন্যা
জায়া জননী ও খেটে খাওয়া
রমনীদের লও তুমি হাজারো
সালাম সালাম সালাম হে বঙ্গনারী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD