শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী জলবায়ু গুরুত্বপূর্ণ অবদানে চীন প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে

শুভ আনোয়ার:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েশিয়াং বলেছেন, অন্যতম প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে সুন্দর ও পরিচ্ছন্ন বিশ্ব গড়তে সকল পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট বা বিশ্ব জলবায়ু সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট কপ-২৮ নামে পরিচিত।
তিং সুয়েশিয়াং দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বিশেষ প্রতিনিধি।

তিনি বলেন, আট বছর আগে প্যারিস চুক্তিতে পৌঁছানোর জন্য প্রেসিডেন্ট সি প্রবল রাজনৈতিক দৃঢ়তা ও প্রজ্ঞার সঙ্গে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কাজ করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী সহযোগিতার একটি নতুন যাত্রা শুরু করেছিলেন।

বিশ্বব্যাপী জলবায়ু শাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি চীন সব সময় তার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পরিবেশবান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতার জোরালো প্রচার ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলোকেও সহায়তা করছে চীন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তিনটি প্রস্তাব তুলেন ধরেন।
ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের এ সম্মেলনে সুয়েশিয়াং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাত করেন।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের মৌলিক নীতি, লক্ষ্য ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। কপ-২৮ এর চলমান ২৮তম অধিবেশনে প্রথমবারের মতো বিশ্ববাসী প্যারিস চুক্তি বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে ধারণা পাবে।

কনফারেন্স অব দ্য পার্টিজ কপ-২৮ সম্মেলনের শুরুর দিনই জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করেছেন প্রতিনিধিরা। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD