শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন সবসময় আন্তর্জাতিক আইনের পক্ষে দৃঢ়ভাবে সমর্থন করে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে ওয়াং ই

শুয়েই ফেই ফেই
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, বিশ্ব ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দিকে মনোনিবেশ করছে এবং জাতিসংঘের ভূমিকা ও পদক্ষেপের দিকেও মনোযোগ দিচ্ছে। এ ইস্যুতে চীন সর্বদা শান্তির পক্ষে, মানব বিবেকের পক্ষে, আন্তর্জাতিক আইনের পক্ষে দৃঢ়ভাবে আছে। নিজের ভূমিকা পালনে জাতিসংঘ ও মহাসচিবকে সমর্থনও করে চীন।

তিনি বলেন, চলতি মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি দেশ হিসাবে, চীন বিভিন্ন আরব দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে নিরাপত্তা পরিষদের মূল ও অগ্রাধিকারমূলক ইস্যুতে পরিণত করেছে। চীন আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও চীন সফরের আহ্বান জানিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা পরিষদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক আহ্বান করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

ওয়াং ই আরও বলেন, নিরাপত্তা পরিষদের ২৭১২ নম্বর প্রস্তাব হল স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রথম পদক্ষেপ এবং রাজনৈতিক উপায়ে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব সমাধানের জন্য একটি ভালো সূচনা। এখন মূল বিষয় হল অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং গাজায় পুনরায় সহিংসতা এড়ানো। এ ব্যাপারে চীনের অবস্থান খুবই স্পষ্ট: প্রথমত, যুদ্ধকে পুনরুজ্জীবিত করা উচিত নয়। একটি বৃহত্তর মানবিক বিপর্যয় এড়াতে একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রয়োজন এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া উচিত; দ্বিতীয়ত, গাজায় বিনা বাধায় মানবিক ত্রাণ প্রবেশ করতে দেওয়া উচিত, আরও ক্রসিং পয়েন্ট খোলা উচিত এবং একটি কার্যকর তদারকি ব্যবস্থা স্থাপন করা উচিৎ ; তৃতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব “দুই-রাষ্ট্র সমাধান” প্রস্তাব নিয়ে আলোচনা পুনরায় চালু করা উচিত। চীন জাতিসংঘকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনে সমর্থন দিয়ে যাবে।

এ সময় গুতেরহিস ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে রাজনৈতিক মীমাংসার প্রচারে এবং নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি দেশ হিসেবে মানবিক পরিস্থিতি সহজ করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের জন্য চীনকে ধন্যবাদ জানান।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD