দলীয় সভাপতি শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড বসে যাচাই-বাছাই করে আমার বিকল্প সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা ১ ও ২ সাকিব আল হাসান ও বিরেন শিকদারকে নৌকা তাদের হাতে তুলেন দিয়েছেন সুতরাং একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে তাদেরকে বিজয় লাভ করানোর জন্য আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্য থেকে যা যা করণীয় করবে বলে আশা ব্যক্ত করেছেন মাগুরা-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বেঙ্গল নিউজ২৪ এর সাথে একান্ত আলাপকালে মাগুরার সদ্য সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।
সাইফুজ্জামান শিখর বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছিল। সেই নির্বাচনে মাগুরার মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে, শেখ হাসিনাকে নৌকা উপহার দেন। পাঁচ বছর মাগুরার মানুষকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যৎ বলবে আমি (মাগুরাবাসী) তাদেরকে কতটুকু ভালো রাখতে পেরেছি। তবে আমি মনে করি যে,,মাগুরার মানুষ যেটা স্বপ্নে ভাবেনাই তার’চে বেশি উন্নয়ন করেছি শেখ হাসিনার কল্যাণে। এবং মাগুরার মানুষের সুশাসন নিশ্চিত করেছি,নিশ্চিন্তে ঘুমানোর রাস্তা ঠিক করে দিয়েছি। নিশ্চিন্তে মানুষ তাদের দৈনন্দিন জীবন-যাপন করতে পেরেছে।ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা-বানিজ্য করতে পেরেছে।সাকিব আল হাসানকে বিজয়ী করতে সংগঠনের সকল নেতা-কর্মীদের সাথে থেকে তাদেরকে পরামর্শ থেকে শুরু করে নৌকা বিজয়ী করতে যে কোন সহযোগিতা করা লাগলে সেটা আমার পক্ষ থেকে থাকবে বলে মন্তব্য করেন শিখর।
সাকিব আল হাসানের রাজনৈতিক কোন দক্ষতা নাই জনগণ তাকে কতটা গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে শিখর বলেন, সাকিব আল হাসান, ব্যক্তি সাকিব হিসেবে যদি দাঁড়াতে যেতো তাহলে আমরা বলতে পারতাম তার কোন বেইজ নাই,সাংগঠনিক দক্ষতা নাই,কর্মী নাই,জনসম্পৃক্ততা নাই, সে কি করবে। কিন্তু সে (সাকিব) তো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গিয়েছে। এবং মাগুরা আওয়ামী লীগ অত্যান্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ। শেখ হাসিনার যে কোন সিদ্ধান্তের প্রতি আস্থাবান। শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান মনোনয়ন নিয়ে নির্বাচন করবে তখন সমস্ত আওয়ামী লীগ সাকিব আল হাসানের পক্ষে থাকবে। সুতরাং সাকিব আল হাসানকে রাজনীতি বুঝাও লাগবে না, করাও লাগবে না।
মাগুরা সাকিব জিতবে নাকি আওয়ামী লীগ জিতবে এমন সম্পূরক প্রশ্নের জবাবে শিখর বলেন,সাকিব আওয়ামী লীগের প্রার্থী অবশ্যই মাগুরায় সাকিব আল হাসান জিতবে৷ সাকিব আল হাসানকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সুতরাং তাকে ভাবার কোন অবকাশ নাই সে নতুন মানুষ। ইলেকশন করবে আওয়ামী লীগ। সে আমাদের প্রতীক,শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন তার হাতে। সে আমাদের সামনে থাকবে। আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।মাগুরা আওয়ামী লীগ অত্যান্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সুতরাং এখানে চিন্তার কোন কারণ নেই।
বিভিন্ন আসনে অনেক স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী দাঁড়াচ্ছেন সেখানে আপনি কেন দাঁড়াবেন না এমন প্রশ্নের জবাবে বলেন, বিদ্রোহী প্রার্থী না দাঁড়ানোর বড় কারণ হচ্ছে আমার জন্ম হয়েছে আওয়ামী লীগ পরিবারে,জন্মগতভাবে নৌকা ও জয় বাংলা এই পরিবেশে জন্ম সেখানে কিভাবে সম্ভব আমি নৌকার প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করি..!আমার বাবা পাঁচ বারের সংসদ সদস্য ছিলেন,আমার জন্ম ৭১ সালে,সেই ৭০ এর নির্বাচনেও আবার বাবা নির্বাচিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও চেতনার নাম নৌকা। আওয়ামী লীগের মাধ্যমেই স্বাধীনতা এসেছে সুতরাং এই দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করা আদৌ সম্ভব না আমার দ্বারা। মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র কর্মীকে তার পাশে রেখে দীর্ঘ ১৫ বছর কাজ করার সুযোগ করে দিয়েছিলেন,আমাকে মনোনয়ন দিয়েছিলেন সুতরাং নৌকার বিরুদ্ধে গিয়ে আমি নির্বাচন করবো এটা ভাবার কোন সুযোগ নেই। যে যাই বলুক, আমি নৌকার বাহিরে গিয়ে নির্বাচন করবো না। একদম উন্মুক্ত করে দিয়েছে তাতে আমার কিছু যায় আসেনা। আমি নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করবো এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন উনি স্বাধীনতা সংগ্রামের একটা অংশীদার। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদ মাগুরার কনভেনার ছিলেন। সেই নৌকার বিরুদ্ধে আমি নির্বাচন করবো এটা আমি স্বপ্নেও ভাবিনা।
আওয়ামী লীগের গত জাতীয় সম্মেলনের আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে নির্বাচনের পরে নির্ধারিত সময়ের আগে আগাম একটা সম্মেলন হবে সেই সম্মেলনে আপনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে কোন পদ-পদবী প্রত্যাশা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে শিখর বলেন, এটা ভবিষ্যৎ বলবে,নেত্রী বলবে। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু কাজ করি,চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন কাকে দিয়ে কোথায় কাজ করাবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিবেন আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে বাধ্য।যা সিদ্ধান্ত নেয়ার সেটা শেখ হাসিনা গ্রহণ করবে এখানে আমাদের সিদ্ধান্ত নেয়ার কিছু নাই। আমার মতো হাজার হাজার কর্মী আছে সুতরাং উনিই ভালো জানেন কাকে দিয়ে কাজ করালে দলের সাংগঠনিক দক্ষতা, শক্তি বৃদ্ধি পাবে। উনিই বেছে নিবেন,১০০ জন কিংবা ৭০ জন নিবেন কিনা।
আপনি দলের দুর্দিনে পরীক্ষিত সাবেক ছাত্রনেতা সে হিসেবে কোন চাওয়া পাওয়া আছে কিনা জানতে চাইলে বলেন,আমার মতো শত শত পরিক্ষীত নেতা-কর্মীর সারা বাংলাদশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা একমাত্র জননেত্রী শেখ হাসিনার। আমরা কেউ না।
আপনি সংসদ সদস্য হিসেবে থাকছেন না সেই জায়গা থেকে মাগুরার আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের দৃষ্টি আপনার দিকে সবাই আপনারই কর্মী,সেই জায়গা থেকে জনগণের জন্য আপনি কি করবেন এমন সম্পূরকপ্রশ্নের জবাবে শিখর বলেন, আমি নিজেকে গত পাঁচ বছর এমপি হিসেবে ভাবিনি,মানুষের সেবক হয়ে কাজ করেছি। মানুষের পাশে থেকেছি বরাবরের মতোই। চায়ের দোকানে আড্ডা,রাস্তায় দাঁড়িয়েছি, অটোরিকশা চড়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আমার বাড়ির দরজা কখনো বন্ধ ছিলনা,ফজরের নামাজের পর থেকে গভীর রাত অবধি মানুষ এসেছে,কোন বাঁধা নিষেধ ছিলনা, কোন বাছ-বিচার ছিলনা,সবাই আসতে পেরেছে। সংসদ সদস্য ছিলো একটা আইডেন্টিটি। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সব সময় মানুষের সাথেই সম্পর্ক ছিল। ভবিষ্যতেও মানুষের পাশেই থাকবো।ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে আমৃত্যু মানুষের কল্যাণের জন্য যতটুকু করার দরকার তাই দিয়েই তাদের পাশে থাকবো।
সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা মোহাম্মদ আছাদুজ্জামান জাতীয় সংসদে মাগুরা-২ এর সংসদ সদস্য হিসেবে পাঁচ বার দায়িত্ব পালন করেছেন।