শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্ট বাইডেন এবং আমি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি; ফ্রান্সিসকোর ভোজসভায় প্রেসিডেন্ট সি

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় ১৫ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলোর এক ভোজসভায় ভাষণ দিয়েছেন।

তিনি ভাষণে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আমি আজ একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি। দুই দেশ মানুষের বিনিময় সহজতর করতে এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে আরও পদক্ষেপ গ্রহণ করবে। যেমন, সরাসরি যাত্রীবাহী বিমান যোগাযোগ বাড়ানো, চীন-মার্কিন উচ্চ-স্তরের পর্যটন সংলাপ আয়োজন, ভিসা আবেদন প্রক্রিয়া সুবিধাজনক করা, ইত্যাদি। আমরা দুই দেশের জনগণের মধ্যে আরও বেশি আদান-প্রদান ও বিনিময়ের প্রত্যাশা করছি। নতুন যুগে দুই দেশের মধ্যে আরো বেশি বন্ধুত্বের গল্প যৌথভাবে লিখবো আমরা।

সি চিন পিং বলেছেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচলভাবে সামনে এগিয়ে চলেছে; চীনকে হুমকি হিসেবে দেখা ও জিরো-সাম গেইমে মেতে থাকা ঠিক নয়। তিনি স্থানীয় সময় ১৫ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলোর এক ভোজসভায় এ কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পঞ্চশীল নীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি, যা চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি হওয়া উচিত।

চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচলভাবে সামনে এগিয়ে চলেছে; চীনকে হুমকি হিসেবে দেখা ও জিরো-সাম গেইমে মেতে থাকা ঠিক নয়।একে অপরকে সম্মান করা মানুষের একটি মৌলিক শিষ্টাচার। চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্ববৈশিষ্ট্যসম্পন্ন ঐতিহাসিক সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান রয়েছে। দেশটি নিজস্ব উন্নয়নের পথ ও সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে। আমরা একে সম্পূর্ণরূপে সম্মান করি। এদিকে, চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তত্ত্বের নির্দেশনায় চলে, যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা চীনা সভ্যতার মূলে রয়েছে। আমরা এর জন্য গর্বিত বোধ করি। দুটি পথ ভিন্ন, তবে উভয়ই দু’দেশের জনগণের বাছাই, উভয়েই মানবজাতির সাধারণ মূল্যবোধের দিকেই বহমান; উভয়কেই সম্মান করা উচিত।

সি চিন পিং বলেন, চীন-মার্কিন সম্পর্কের আশা জনগণের মধ্যে, ভিত্তি জনগণের মধ্যে, ভবিষ্যত যুবকদের মধ্যে এবং প্রাণশক্তি বিনিময়ের মধ্যে নিহিত। আমি আরও বেশি মার্কিন গভর্নর, কংগ্রেসসদস্যকে চীন সফরে আমন্ত্রণ জানাই; আমি চীন সফরের জন্য আমেরিকার সর্বস্তরের জনগণকেও আমন্ত্রণ জানাই।

তিনি বলেন, ‘চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি আমাদের জনগণের দ্বারা স্থাপিত হয়েছিল; চীন-মার্কিন সম্পর্কের দরজা আমাদের জনগণের দ্বারা উন্মুক্ত হয়েছিল; চীন-মার্কিন সম্পর্কের গল্পগুলো আমাদের জনগণের দ্বারা লেখা; এবং চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত আমাদের জনগণই তৈরি করবে।’
সি বলেন, ‘আমাদের আরও সেতু নির্মাণ করা উচিত। আমাদের উচিত নয় বাধা তৈরি করা বা একটি শীতল প্রভাববলয় তৈরি করা।’
প্রেসিডেন্ট সি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের দরজা একবার যখন খুলেছে, তিখন তা আর বন্ধ করা যাবে না; সহযোগিতার পথে একবার চলা শুরু করে, অর্ধেক পথ থেকে সরে আসা যায় না।

তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার তরুণ-তরুণীকে ভ্রমণ ও লেখাপড়ার জন্য আমন্ত্রণ জানাবে চীন।
সূত্র:ছাই ইউয়ে- স্বর্ণা- ঊর্মি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD