শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে চীন সবসময় শান্তি ও ন্যাযতার পক্ষে;ওয়াং ওয়েন বিন

শান্তা মারিয়া:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।

ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সমাজের উচিত জরুরি ব্যবস্থা গ্রহণ করে ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ বন্ধের জন্য গঠনমূলক ভূমিকা পালন করা।

ওয়াং ওয়েন বিন মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে, চীন সবসময় শান্তির পক্ষে, ন্যাযতার পক্ষে। চীন সবসময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সমাজ- বিশেষ করে বড় দেশগুলোর উচিত, ন্যায়সঙ্গত মনোভাব নিয়ে পরিস্থিতি প্রশমনের জন্য গঠনমূলক ভূমিকা পালন করা।

এরআগে চীন ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার বিকালে ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন নিরাপত্তা পরিষদের এ মাসের পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

চাং চুন সম্মেলন শেষে চাং চুন এবং জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এতে দুই প্রতিনিধি বলেন, তাঁরা গাজার হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল ও জাতিসংঘের সংস্থাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইসরাইলের হামলার ওপর নিবিড় দৃষ্টি রাখছেন। নিরাপত্তা পরিষদের উচিত জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া।

প্রতিনিধিদ্বয় বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘এখনই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন। তা হল মানবিক সাহায্য বাস্তবায়নের প্রয়োজনীয় শর্ত। তাঁরা বিভিন্ন পক্ষকে নিরীহ মানুষকে রক্ষা করা এবং গাজাবাসীর মৌলিক সামগ্রী ও সেবা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD