শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিএমজি’র সাথে চীন-গ্রীস সভ্যতা কেন্দ্র এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির চুক্তি

রুবি :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

২৮ অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চীন-গ্রীস সভ্যতা কেন্দ্র এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির সাথে দুটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে। গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সিএমজি’র সাথে অলিম্পিক একাডেমির সহযোগিতা গভীরতর করা এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানান।

চীনের কেন্দ্রীয় উপপ্রচারমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেং হাই সিয়োং চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের গ্রীস পরিষদের প্রেসিডেন্ট স্টেলিয়স ভিরভিদাকিস এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির মহাপরিচালক ইসদোরোস কুভেলোসের সঙ্গে আলাদাভাবে দু’টি চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রীসে চীনা রাষ্ট্রদূত সিয়াও চু এ সময় উপস্থিত ছিলেন।

চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের গ্রীস পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় শেং হাই সিয়োং বলেন, “চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আপনার ও গ্রীসের কয়েকজন পণ্ডিতের চিঠির জবাব দেন এবং এ কেন্দ্র প্রতিষ্ঠাকে স্বাগত জানান। চীন ও গ্রীস দীর্ঘ ঐতিহাসিক সভ্য দেশ হিসেবে, দু’দেশের তৈরি উজ্জ্বল সভ্যতা এশিয়া-ইউরোপ মহাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একে অপরকে আলোকিত করে। চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের মাধ্যমে দু’টি শীর্ষ সভ্যতার সম্মিলিত উন্নয়ন সাধিত হচ্ছে।

সিএমজি কেন্দ্রটির সঙ্গে মিডিয়া ও বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে, দু’দেশের জনগণের আস্থা বৃদ্ধিতে কাজ করে যাবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে সভ্যতার শক্তি যোগাবে।”

আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকের সময় শেং হাই সিয়োং বলেন, “সম্প্রতি সিএমজি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং প্যারিস অলিম্পিক কমিটির সঙ্গে ধারাবাহিক সহযোগিতার ব্যাপারে মতৈক্যে পৌছেছে। সংস্থাটি অব্যাহতভাবে প্রথম শ্রেণীর সম্প্রচারমূলক প্রযুক্তি এবং উদ্ভাবনমুখী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আরও বেশি তরুণ দর্শককে অলিম্পিক সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে সচেষ্ট থাকবে।”
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD