শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

সফলভাবে শেনচৌ-১৭ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মানববাহী শেনচৌ-১৭ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, বৃহস্পতিবার সকালে সফলভাবে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

এজেন্সি জানায়, এটি চীনের ১২তম মানববাহী মহাকাশযান। এটি মহাকাশ স্টেশন থিয়ানকং-এ পৌছানোর কথা রয়েছে। সেখানে শেনচৌ-১৬ এর নভোচারীরা শেনচৌ-১৭ এর নভোচারীদের অভ্যর্থনা জানাবে। শেনচৌ-১৬ গেল ৩০ মে স্পেস স্টেশনে পৌঁছেছে।

শেনচৌ-১৭ মহাকাশযানটি তিনজন নভোচারীকে নিয়ে যায়। এই তিন নভোচারী থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন প্রায় ছয় মাস।

এর আগে চায়না ম্যানড স্পেস এজেন্সির উপ-পরিচালক লিন সিছিয়াং বলেন, “শেনচৌ-১৭ মহাকাশযানটিতে ক্রু হিসেবে আছেন মহাকাশচারী থ্যাং হংবো , থ্যাং শেংজিই ও চিয়াং সিনলিন। এর মধ্যে থ্যাং হংবো মিশন কমান্ডার। মহাকাশচারী থ্যাং হংবো শেনচৌ-১২ মানববাহী মহাকাশ ফ্লাইট মিশনেও অংশ নিয়েছেন। তবে বাকি দুজন মহাকাশচারী প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন “
সূত্র:অভি- শান্তা : সিএমজি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD