শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিরাপদে স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি বলেছেন, নিরাপদে স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। গতকাল (১৭ অক্টোবর ২০২৩) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনার আয়োজিত “High Level Meeting on Rohingya Refugees”  শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন তাঁর বক্তৃতায় রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সম্পৃক্ততার আহ্বান জানান। মিয়ানমারের পাঠ্যক্রম অনুসারে শিক্ষা প্রদান এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের সহায়ক ও পরিপূরক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা ও মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা কামনা করেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা উল্লেখ করেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD