শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালান উৎসব -২০২৩

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় লালন সাঁইজির ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে আজ ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘লালন উৎসব’-২০২৩ । ১ম দিনের আয়োজনে সাধুমেলার ৫৪তম আসর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে। ২য় দিন ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২.০০ টায় লালন উৎসব অনুষ্ঠিত হবে লালন সাঁইজির ধাম, কুষ্টিয়ায় এবং ৩য় দিন ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৪.৩০ অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায়।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে আজ অনুষ্ঠিত হয়ে গেলো লালন উৎসবের ১ম দিনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো, দেশের বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দ ও লালনভক্ত দর্শকরা।

 

লালন উৎসবের ১ম দিনের আসরে শুরুতেই সাঁইজির বাণী পরিবেশন করেন পলি বাউল। তিনি পরিবেশন করেন ‘কে তাহারে চিনতে পারে’। এরপরে সজীব বাউল সাঁইজির বাণী পরিবেশন করেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন পরিচালিত ‘অচিন পাখি’ পরিবেশন করে দলীয় লালন সঙ্গীত –‘মুর্শিদ জানাই যারে’ । বাউল নয়ন সাধু পরিবেশন করেন ‘সাধুসঙ্গ’।

 

এছাড়াও দলীয় লালন সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিশু কিশোর সঙ্গীত দল, সরদার রহমত উল্লাহর দল বাঁশরিয়া, নারায়নচন্দ্র শীলের দল লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও লালন সঙ্গীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগ ও সরকারি সংগীত কলেজের শিল্পীবৃন্দ।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে লালন সাঁইজির বাণী সুরের মাধ্যমে পরিবেশন করেন করিম বাউল, পারিজাত বাউল এবং রুমা বাউল। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ও বরেণ্য বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা আসরে লালন সঙ্গীত পরিবেশন করেন। একাডেমির বাউল দলের পরিবেশনা উপভোগ করেন আগত বাউল ভক্ত ও অনুরাগীরা। এছাড়াও পরিবেশিত হয় দলীয় সঙ্গীত ‘ভজো মুর্শিদের কদম এই বেলা’।

 

জৈষ্ঠ্য বাউল শিল্পীদের মধ্যে বাউল মিরাজ ক্ষ্যাপা, বাউল জাহিদ, বাউল নয়ন সাধু, বাউল আফসানা ইমু, বাউল গরীব মুক্তার, এম আর মানিক এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার সাঁইজির বাণী পরিবেশন করেন। ‘মিলন হবে কত দিনে’ দলীয় লালন সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। এছাড়াও বিশিষ্ট বরেণ্য শিল্পী ফরিদা পারভীন, পাগলা বাবলু, সমির বাউল, মানবান আনোয়ার শাহ, খাইরুল ওয়াসি এবং ভগীরত মালু পরিবেশন করেন বাউল সংগীত। পরে পরিবেশিত হয় ‘মিলন হবে কতোদিনে’ দলীয় সংগীত। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাউল আয়নাল হক বাউল, বাউল মিতুল, উপমা বাউল , ফারুক বাউল, বাউল ফারজান ইভা , সেলিম বাউল , পিউ বাউল , শাহীন বাউল , কৃষ্ণ বাউল, তানিয়া বাউল  সুবর্ণা বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, শিফা বাউল, গোপাল বাউল, রিতা মন্ডল, বাউল সাহেদ আলী, লিনা খাতুন, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, পাপিয়া পারুল, মিজান বাউল, রতন বাউল, ফারুক বাউল, বাউল নাজিয়া বৃষ্টি, সেরা কন্ঠের বাউল শিল্পী মাহমুদা বাউল, আবদুল মজিদ, বাউল আখি আঞ্জুম, বাউল ফারুক এবং বাউল অনন্যা চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD