শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন হয়নি; ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

১৬ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ঢাকায় এক বৈঠকে মিলিত হন। এ সময় তাঁরা চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে সবচেয়ে জরুরি ব্যাপার হল যুদ্ধবিরতির জন্য যথাসাধ্য চেষ্টা করা, পরিস্থিতির আরও অবনতি এড়ানো। এর সঙ্গে বিভিন্ন পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যত তাড়াতাড়ি সম্ভব মানবিক ত্রাণব্যবস্থা চালু করা, এবং গুরুতর মানবিক দুর্যোগ এড়ানো।

তিনি বলেন, চীন সংশ্লিষ্ট বিভিন্ন দেশকে সংযম বজায় রাখতে ও ন্যায়সংগত মনোভাব নিয়ে সংঘাত বন্ধে সচেষ্ট হতে আহ্বান জানায়। জাতিসংঘের উচিত ফিলিস্তিনি সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করা। নিরাপত্তা পরিষদের এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।

ইয়াও ওয়েন বলেন, চীন নিরিহ মানুষের বিরুদ্ধে যে-কোনো ধরনের সহিংসতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে কোনো আচরণের নিন্দা জানায়। ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের কোনো ধরনের হামলার শিকার হওয়া উচিত নয়।
তিনি জানান, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছে। চীন সরকারের মধ্যপ্রাচ্য সমস্যাবিশেষ দূত সংশ্লিষ্ট এলাকা সফর করবেন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ফিলিস্তিন সমস্যা সবসময় মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয়। এ সমস্যা এখনও রয়ে গেছে কারণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ইসরায়েলিদের যেমন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার আছে, তেমনি ফিলিস্তিনিদেরও আছে। ইসরায়েলি জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের অধিকার কে রক্ষা করবে? চীন মনে করে, সমস্যা সমাধানের উপায় হল ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ বাস্তবায়ন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শান্তি ও সহাবস্থান সম্ভব। তখন আরব ও ইহুদি – এই দুই জাতির মানুষ এতদাঞ্চলে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জোর দিয়ে বলেন, ফিলিস্তিন সমস্যায় চীন ন্যায়ের পক্ষে আছে, আন্তর্জাতিক আইনের পক্ষে আছে, এবং অধিকাংশ দেশের অভিন্ন আকাঙ্খার পক্ষে আছে।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD