শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরগুনা-১ আসনে মাঠে সক্রিয়-খলিল

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরগুনা-১ আসনে(বরগুনা সদর- আমতলী – তালতলী)  নিয়মিত গণসংযোগ করছেন আওয়ামী লীগের  ত্রান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান। তিনি উঠান বৈঠক করে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকায় ভোট চাইছেন। 
দীর্ঘদিন ধরেই বরগুনা-১ আসনে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন খলিল।
তিনি বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জোরালো দাবিদার হয়ে উঠেছেন।
 দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হয়েছেন খলিলুর রহমান। ১/১১ এর সময় দলীয় সভাপতি শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে রাজপথে থেকে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
বরগুনায় হাতেলেখা পোস্টারের মাধ্যমে নেত্রীর গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করেন। তৎকালীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং তাঁর নির্দেশে সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন। ঢাকা সাবজেলের সামনে মানববন্ধন এবং নেত্রীর মুক্তির দাবীতে সাক্ষর সংগ্রহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
খলিল ১৯৮৮ সালে বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন।
১৯৯০ সালে বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালে বরগুনা জেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন (প্রস্তাবিত)
১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ আইন সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। (২০১০-২০১৬) আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক নির্বাচিত হন এবং (২০১৬-২০২৩) কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আহুত হরতালে পিকেটিংয়ের সময় শাহবাগ চত্ত্বর থেকে পুলিশের হাতে গ্রেফতার হন। ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন চলাকালীন সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হন। ২০০৪ সালে দুর্নীতির তারেক জিয়ার দুর্নীতির আখড়া বলে খ্যাত  হাওয়া ভবন ঘেরাও কর্মসূচিত বাংলামটরে পুলিশি নির্যাতনের শিকার হন।২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ক্যাডারদের হামলায় আহত এবং পুলিশে গ্রেফতার হন। ২০০৬ সালে তৎকালীন নির্বাচন কমিশনার আজিজের নির্বাচন কমিশন বাতিলের দাবীতে চলমান আন্দোলনের সময় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হন।
দলীয় একাধিক সূত্র ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে কথা বললে বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে জানান, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন খলিল। তিনি দরিদ্র অসহায় মানুষের জন্য নানামুখি কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে অনেকে পরিবারের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া অনেক অসহায় পঙ্গু মানুষকে ত্রানসামগ্রী, নগদ অর্থ সহায়তা করছেন।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে খলিলুর রহমান বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন,২০০৬ সালে ছাত্রলীগের রাজনীতি থেকে বিদায় নেয়ার পর আওয়ামী লীগের মূল দলে কাজ শুরু করি। ছাত্র রাজনীতি করাকালীন সময় থেকেই এলাকার মানুষের সাথে বিভিন্নভাবে যোগাযোগটা রক্ষা করে চলেছি। রাজনীতি করতে গিয়ে প্রতিটি রাজনীতিক নেতার একটা প্রত্যাশা থাকে, সেই  প্রত্যাশা ও বিশ্বাসের জায়গা থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট নেতা, দক্ষ প্রশাসন ও দক্ষ নাগরিক। তরুণ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ একজন তরুণ নেতা হিসেবে আগামী জাতীয় নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
খলিল আরও বলেন, বিগত চৌদ্দ বছরে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য নয়,বাংলাদেশের সকল মানুষের জন্য উন্নয়ন। এলাকার মানুষ মনে করে খলিলুর রহমান নমিনেশন পেলে এলাকায় আরও উন্নয়ন ঘটবে। বরগুনা একটা সম্ভাবনাময় জেলা। বরগুনার তালতলী উপজেলা সাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা। এখানে পর্যটন শিল্প হিসেবে ঘোষণা দিলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে এবং মৎস্য সম্পদ আহরণ করে রপ্তানিখাতেও বড় ভূমিকা রাখতে পারবে। মৎস্যজীবিদের কথা ভেবে আধুনিক সুযোগ সুবিধা দিতে পারলে এলাকা থেকে দারিদ্র্য দূরীকরণও সম্ভব হবে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD