শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল  

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর জাকজমক  পূর্ণভাবে  চারদিন ব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। 

বাংলাদেশ টুরিজম বোর্ড ও  বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে  আয়োজিত  বাংলাদেশ  ফেস্টিভাল গতকাল সফল ভাবে পালিত হয়েছে।

২৭-৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্ণফুলী ক্রুজ লাইন,    গোল্ড সানডস  রিসোর্ট, সাইমন হলিডেজ ,    ডিমরি হোটেল ও রিসোর্ট, ড্রিম হলিডে পার্ক,   কুয়াকাটা গেস্ট হাউসসহ  কক্সবাজার  রাঙ্গামাটি,কুয়াকাটার বড় বড় হোটেল,  রিসোর্ট , রেস্টুরেন্ট  ,কংকড, নরসিংদীর  বিনোদন পার্ক সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান এ ফেস্টিভাল অংশগ্রহণ করে।

বাংলাদেশ বিমান ও ইউএস- বাংলা  এয়ারলাইন্স এর  স্টল গুলিতে ভ্রমন পিপাসুরা বেশ আগ্রহভরে দেশ বিদেশের পর্যটন  কেন্দ্র গুলোতে যাতায়াত ও ভাড়ার    বিষয়ে খোঁজ খবর নেন।  অনেক পর্যটক  বুকিং ও দিয়েছেন।

এছাড়া ভ্রমনপ্রিয় বিভিন্ন বয়সী  নর- নারী  চারদিনব্যাপী সমস্ত স্টল   ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পর্যটনের সুযোগ-সুবিধা,   আবাসন, খাওয়া -দাওয়ার বিষয় গুলো জানার চেষ্টা করেন। বেশ কিছু হোটেল, রিসোর্ট এর  বুকিংও দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ফেস্টিভাল উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী মজাদার সব খাবারের
বেশ কিছু স্টল সম্মেলন কেন্দ্রের চত্বরে  স্থাপন করা হয়েছিল। চারদিনব্যাপী এইসব স্টলে বিপুল সংখ্যক  নর -নারী এসব মজাদার খাবার  উপভোগ করেন।

এছাড়া গম্ভীরা ,লালনের গান, নয়ন বাউলের গান,পথ নাটক,  লাঠি খেলা ইত্যাদিও দর্শকদের জন্য  পরিবেশন  করা  হয়। দশনাথীদের জন্য  প্রতিদিন   সংস্কৃতিক অনুষ্ঠানের ও ব্যবস্থা  করা হয়েছিল।এর পাশাপাশি প্রতিদিনই ছিল বিভিন্ন সেমিনার।

গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের  মিডিয়া বাজার কক্ষে বাংলাদেশের পর্যটন ও বিকাশে   মিডিয়ার ভূমিকা  বিষয়ে   একটি চমৎকার ও আকর্ষণীয়  সেমিনারের আয়োজন করা হয়।

এটি সঞ্চালন করেন  এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সভাপতি তানজিম আনোয়ার। বক্তব্য রাখেন ট্রাভেল এজেন্টের  মহাসচিব আব্দুস সালাম আরেফ, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, টোয়াবের  সভাপতি শিবলুল আজম কোরাইশী।

সেমিনারে  গেস্ট অব অনার  হিসেবে উপস্থিত  ছিলেন বেসামরিক  বিমান চলাচলের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব  মোহাম্মদ  মোকাম্মেল হোসেন।প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। এছাড়া  বাংলাদেশ টুরিজম বোর্ড, বেসামরিক  বিমান পরিবহন মন্ত্রণালয়, টুর অপারেটরস এর নেতৃবৃন্দ, সাংবাদিক,পর্যটন বিষয়ক লেখক   ও পর্যটনের অন্যান্য  কর্মকর্তা বৃন্দ  উপস্থিত থেকে সেমিনারটি  প্রাণবন্ত করে তোলেন।

সেমিনারে বিভিন্ন বক্তা বাংলাদেশের পর্যটনের বিভিন্ন  সমস্যা ও তার সমাধানের কথা তুলে ধরেন। আগামীতে বাংলাদেশ পর্যটন আরো কি ভাবে  বিকশিত করা যায়,  এ  বিষয়ে   বক্তারা  এর সমস্যা  তার  সমাধানের পথ উপস্থাপন করেন।

সর্বশেষে একটি মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  বৃহৎ আকারের এই ফেস্টিভালটি   সুন্দরভাবে  অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান      এভিয়েশন  এন্ড জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD