গাজীপুর সিটি কর্পোরেশন( জিসিসি) মেয়র জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ এস সফিউল আজমের নিকট থেকে ওই দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে বঙ্গতাজ অডিটোরিয়ামে এক জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জনাকীর্ণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ এসএম সফিউল আজম।
অনুষ্ঠানে বক্তব্য দানকালে মেয়র জায়েদা খাতুন বলেন , সিটি এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে ঐক্যবদ্ধ হয়ে । কোন অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয় দেয়া হবেনা। নগরের মানুষকে উন্নয়ন উপহার দিবেন তিনি জানান। এই সময় তার সঙ্গে ছিলেন পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ।
অনুষ্ঠানে মহানগর এলাকার শীর্ষ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক , সচিব এম এ হান্নান সহকাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন ।
গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন মেয়র জায়েদা খাতুন। হেরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ।
বক্তব্যদানকালে জায়েদা খাতুন বলেন , আমি সুন্দর নগর উপহার দিব। সকলের পাশে থাকব । সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় তিনি সরকার ও নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানান।
অভিষেক অনুষ্ঠানে যোগ দেন নানা পেশার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।