সৃজনশীলতায় ভিন্নতা শিরোনামে ভিন্নমাত্রা প্রকাশনীর আয়োজনে গত ০২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উত্তরার হোয়াইট হল অডিটোরিয়ামে ঢাকায় সেরা পুস্তক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় সফলতার সাথে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ভিন্নমাত্রা প্রকাশনী। সাফল্যের এই ধারাবাহিকতায় সারা দেশের লেখকদের ২০২০-২০২৩ সালে প্রকাশিত একক গ্রন্থ নিয়ে সেরা পুস্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অন্যান্য ক্যাটাগরিতে সেরা পুস্তক হিসেবে
বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক
নূর-উন-নাহার মেরীর লেখা “আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু” গ্রন্থটি মনোনীত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য কবি কথাসাহিত্যিক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ।
অনুষ্ঠানে “আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু” বইটির রচয়িতা “জাগো নারী ফাউন্ডেশন”
প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান নূর-উন-নাহার মেরীকে ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ আন্তরিক অভিনন্দন জানান।
নূর-উন-নাহার মেরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আল্লাহতালার অশেষ রহমত সকল প্রিয়ভাজন ও প্রিয় শুভাকাঙ্ক্ষীর শুভকামনায় আমার লিখা বই “আমার চেতনায় বিশ্ব নেতা বঙ্গ বন্ধু” ভিন্নমাত্রা প্রকাশনির অন্যান্য ক্যটাগরিতে শ্রেষ্ঠ পুস্তক হিসেবে নির্বাচিত হওয়ায় ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী জনাব মো. মাসুম বিল্লাহ কে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
‘সৃজনশীলতায় ভিন্নতা’ এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা প্রকাশনী ঐকান্তিক প্রচেষ্টার সাথে কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।