শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

বিতর্ক চর্চা চিন্তাশীল ও যুক্তিবাদী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে;সংস্কৃতি প্রতিমন্ত্রী 

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিতর্ক চর্চা চিন্তাশীল ও যুক্তিবাদী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিচার-বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, যুক্তিবাদী মানসিকতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ লাভ করে।  যা প্রকারান্তরে তাদেরকে ভবিষ্যতের আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিমন্ত্রী সন্ধ্যায় রাজধানীর বিয়াম ভবন মিলনায়তনে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী (০১-০২ সেপ্টেম্বর) ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বিজয়ী হওয়া বড় কথা নয়, যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য। বিজয়ী ও বিজিত উভয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার সৌন্দর্য বৃদ্ধি পায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিচারকরা চুলচেরা বিশ্লেষণ করে বিজয়ী নির্ধারণ করেন। প্রতিমন্ত্রী এসময় ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ -এ অংশগ্রহণকারী সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নবীরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এ এস এম রকিবুল হাসান এবং বিশিষ্ট লেখক, অনুবাদক ও প্রথমা প্রকাশনীর সমন্বয়ক জাভেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ (বিএমএসসি) ডিবেটিং ক্লাবের চিফ অ্যাডভাইজার সিয়াম ইসফার জামী।

উল্লেখ্য, ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ -এ ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD