শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি ষড়যন্ত্র ও ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে;সালমান এফ রহমান

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে।নানান রকমের ষড়যন্ত্র চলছে চারিদিকে। উনারা (বিএনপি)ষড়যন্ত্র করছে এক দফার,সেটা হল শেখ হাসিনার সরকারকে সরিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই।

মঙ্গলবার ২৯ আগস্ট সকাল ১০টায় ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন তেজগাঁও, ১৫-আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন,ষড়যন্ত্র তারা করছে তারা দিবাস্বপ্ন দেখছে যেটা আদৌ বাস্তবতাবায়ন হবেনা,কারণ জনগণ তাদের সাথে নাই। আমরা ব্যবসায়ীরাও খোলাখুলি বলে দিয়েছি আমরা শেখ হাসিনার সরকার চাই।

সালমান এফ রহমান আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, এটা কত মূল্যবান জিনিস আমাদের বুঝতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুকে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতা না আনলে আমরা পাকিস্তানি থাকতাম।বর্তমানে পাকিস্তানের কি শোচনীয় অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। সালমান এফ রহমান আরও বলেন, ৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, দলটাকে ঠিক করতে হয়েছে। যারা জোর করে  ক্ষমতায় বসেছিল তারা চায়নি শেখ হাসিনা ফিরে আসুক, ক্ষমতায় আসুক। অনেক বাধা ষড়যন্ত্র মোকাবেলা করে ৯১ সালে শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ শুরু করেন।

সালমান এফ রহমান আরও বলেন, অনেকেই ভাবে আমরা যেন পাকিস্তানের সাথে মিলে যায়। পাকিস্তান আমলে কেমন ছিলাম সকলেই জানে।পাকিস্তান আমলে হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী ছিলাম অধিকাংশ ছিল পশ্চিম পাকিস্তানের। স্বাধীন দেশে বেক্সিমকোতে ১ লক্ষ লোক আছে। আন্তর্জাতিক বড বড় কোম্পানির সাথেও আমরা প্রতিযোগিতা করার সক্ষমতা রাখি।পাকিস্তান থাকলে এটা হতো না। সকল সেক্টরে স্বাধীন দেশের প্রতিনিধি প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ একটা জায়গায় এসেছে দেশ স্বাধীনতা পাওয়ার জন্য। আমাদের সবুজ পাসপোর্ট অনেক মূল্যবান। আজকের বাংলাদেশ এমনি এমনি এতো উন্নত হয়নি অনেক রক্ত ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। ম্যাজিকটা শেখ হাসিনার হাতে আছে।

এছাড়া উপস্থিত ছিলেন,  এড.কামরুল ইসলাম এমপি,সভাপতিমন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ড.আবদুস সোবহান গোলাপ এমপি,প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।নসরুল হামিদ এমপি,প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।  ডা: এনামুর রহমান এমপি,প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া,সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় কমিটি। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ,সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ ও সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সঞ্চালনায় ছিলেন- পনিরুজ্জামান তরুণ,সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD