শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাইরের সুতার টানে দেশের সমৃদ্ধি ধ্বংসের চেষ্টা করলে জবাব দিবে জনগণ;বিএনপিকে নানক

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বাইরের (বিদেশের) সুতার টানে দেশের মানুষের শান্তি সমৃদ্ধি, লক্ষ্য-স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করার চেষ্টা করলে এদেশের জনগণ আপনাদের সমুচিত জবাব দিবে।
রোববার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এই আলোচন সভার আয়োজন করে।
বিগত দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এই দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিকায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের বসতবাড়ি ছিল না তাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে শেখ হাসিনা। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্রাঙ্গেলের মত বৃহৎ দৃশ্যমান উন্নয়নে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ হয়েছে। অনেক উন্নত দেশে যা দেখাতে পারেনি সেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উন্নয়নের কারণেই দেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন। দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, গণতন্ত্রের পক্ষে নাকি বিএনপির পক্ষে তা নির্বাচনে জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের এত সকল উন্নয়নের কারণে দেশের মানুষ ভেবে চিন্তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আজকে বিএনপি মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। কিন্তু অতীতে মানবাধিকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা এখন একটু টার্ন নিয়েছে। ইন্ডিয়া থেকে কি যেন একটা বার্তা আমেরিকাকে পাঠিয়েছে, সেটা দেখে তারা হতাশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শতভাগ সচ্ছ নির্বাচন। সেই ভোটের মাধ্যমে জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। আর যদি না দেয় তিনি তা মেনে নিবেন। অতএব নির্বাচনে আসুন। বিদেশি প্রভুদের তেল মারা তাদের পা চাটা বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তারের সভাপতিত্বে সভাপতি সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মহানগর ও মোহাম্মদপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD