মেঘমেদুর দিনটি আজ
মো.খলিলুর রহমান
মেঘমেদুর দিনটি আজ,
আকাশময় যে কারুকাজ;
মেঘের দেশ, কৃষ্ণ কেশ
রুপের আঁধার এইযে বেস!
মেঘ দেখো আকাশময়,
নানান রং রাংতে চায়;
মনের ঘর সাজতে চায়
মেঘের রুপ মগ্নতায়।
মেঘ যেন কেশ সম,
আকাশ গায় আর হেন
মন মাতায় মানবকুল
বলছি না একটু ভুল।
মেঘ যেন খুকুর চুল,
তাই মনে হুলস্থুল;
মন মাতায় মেঘ রাশি
আর বাজায় যে বাশিঁ;
পৃথ্বীময় কিসের বান?
নাচছে মন গাইছে গান;
আয় বারি জগতময়
মন ভরুক পূর্ণতায়।
ভরুক মন পূর্ণতায়,
সুখ যেন মন মাতায়;
মনের কোন পূর্ণ হোক
হর্ষ আর প্রেম আলোক।
মেঘ আনুক বৃষ্টি গান,
আর আনুক রিদ্ধ তান;
মন মাতুক আর যে প্রাণ
পাক আশার মরুদ্দান।
ফের ফিরুক সৃষ্টিকুল,
সরসতায় হোক বিভুল;
সৃজনগান যাক বয়ে
ওঠ মেতে গান গেয়ে!
মেঘ মেদুর পৃথ্বীর কোল,
মন মাঝ দেয় যে দোল;
পায় আলোর বার্তা সব
তাই হেথা কলোতসব।