শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

রজত জয়ন্তী উদযাপন করলো ইন্টারনেট ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন (বিওএল)

ফাতেমা রহমান রুমা :
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন (বিওএল) সাফল্যের সাথে ২৫ বছর পূর্ণ করেছে। ঢাকার গুলশানে প্রতিষ্ঠানটির সদর-দপ্তরে কেক কাটার মাধ্যমে উদযাপিত হয় রজত জয়ন্তী। ১৯৯৮ সালের ১লা আগস্ট যাত্রা শুরু বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)-এর অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন। প্রতিষ্ঠানটি ইন্টারনেট সেবা, ডেটা কমিউনিকেশন এবং আইটি পরিষেবা প্রদানের ক্ষেত্রে নির্ভরযোগ্য সেবাপ্রদানকারী হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মানসম্মত সেবা নিশ্চিত করে গ্রাহককে সেরা ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করা। বিগত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী শিল্পে সবচেয়ে বিশ্বস্ত নাম বাংলাদেশ অনলাইন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর সামি ওয়াদুদ, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার প্রকাশ দাশ, চিফ সার্ভিসেস অফিসার আকরামুল হকসহ সকল বিভাগীয় প্রধান এবং কর্মকর্তাবৃন্দ।

সামি ওয়াদুদ বাংলাদেশ অনলাইনের গৌরবময় যাত্রা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ অনলাইনের এই অসাধারণ যাত্রায় সহায়ক ভূমিকা পালনকারী সকল গ্রাহক, স্টেকহোল্ডার, এবং টিম মেম্বারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামীতে নির্ভরযোগ্য ইন্টারনেট এবং উদ্ভাবনী আইটি সেবা নিশ্চিত করার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে শেষ হয় বাংলাদেশ অনলাইনের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান।

উল্লেখ্য,বাংলাদেশ অনলাইন (বিওএল), বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)-এর অঙ্গপ্রতিষ্ঠান। এটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে শীর্ষস্থানীয় ইন্টারনেট, ডেটা কমিউনিকেশন এবং আইটি পরিষেবা প্রদান করে আসছে। গ্রাহক সন্তুষ্টির প্রতি অদম্য প্রতিশ্রুতি এবং তথ্য প্রযুক্তির প্রতি দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধমে বাংলাদেশ অনলাইন (বিওএল), বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে চলেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD