শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “শাহরিয়ার রাফাত”

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “শাহরিয়ার রাফাত” আগামী ১৩ জুলাই বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “শাহরিয়ার রাফাত” 

‘শাহরিয়ার রাফাত’ একজন বাংলাদেশী সঙ্গীত রচয়িতা, সুরকার, গায়ক এবং অভিনয়শিল্পী।  ২০০৬ সালের প্রথম দিকে (ক্লোজ আপ ১) সিজন ২ থেকে তার সঙ্গীত জীবন শুরু হয়। এছাড়াও তিনি টেলি সিনেমা অ্যাওয়ার্ড, কলকাতা এবং বাবিসাস অ্যাওয়ার্ড সহ আরও বিভিন্ন পুরস্কার জিতেছেন।

রাফাত বাংলাদেশী চলচ্চিত্রের জন্য অনেক গান রচনা করেছেন যেগুলো বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের নতুন ও পরিবর্তনশীল ধ্বনিতে প্রধান অবদানকারী বলে মনে করা হয়। তিনি বিভিন্ন নেতৃস্থানীয় রেকর্ড লেবেল এবং কোম্পানির জন্য গান রচনা করে এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনশীল অডিও শিল্পে ব্যাপক অবদান রেখেছেন।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD