শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

উপজেলা সাহিত্যমেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে:সংস্কৃতি প্রতিমন্ত্রী

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে দেশব্যাপী ৬৪ জেলায় সাহিত্যমেলার আয়োজন করেছে। তিনি সাহিত্যমেলাকে তৃণমূল তথা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে নির্দেশনা প্রদান করেছেন। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্যমেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। ম্যাজিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে দেশব্যাপী আয়োজিতব্য উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে ম্যাজিক ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ম্যাজিক ফেডারেশন আয়োজিত ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উপলক্ষ্যে আলোচনা সভা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, জাদু একটি অসাধারণ শিল্প যার বিশেষ সম্মোহনী ক্ষমতা রয়েছে। জাদুশিল্পীদের সাবলীল ও নান্দনিক উপস্থাপনা এটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাৎসরিক ক্যালেন্ডার তৈরি পূর্বক হল বরাদ্দ প্রদান কমিটির অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদুশিল্পীদের জন্য হল বরাদ্দ দেয়া হবে। তাছাড়া তিনি বিদেশে শিল্পী প্রেরণের ক্ষেত্রে সুযোগ ও চাহিদা মোতাবেক জাদুশিল্পীদের বিবেচনার আশ্বাস প্রদান করেন।

বিশিষ্ট জাদুশিল্পী মো. মোয়াজ্জেম হোসেন নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তৃতা করেন ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উদযাপন কমিটির আহ্বায়ক ও জাদু ফেডারেশন এর উপদেষ্টা রবিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উদযাপন কমিটির সদস্য সচিব শিকদার আবদুস সালাম।

সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, জাদু আনন্দ-বিনোদনের জন্য অন্যতম একটি সুন্দর শিল্প মাধ্যম। তিনি বলেন, জাতীয় সংস্কৃতি নীতিমালা ২০২৩ -এ জাদুশিল্পকে অন্তর্ভুক্ত করা হবে। খলিল আহমদ বলেন, জাদুশিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “জাদুর আনন্দে রচিব স্মার্ট বাংলাদেশ”।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD