শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক উদ্বেগের প্রতি সাড়া দিয়ে যৌথভাবে ভাইরাস মোকাবিলা করতে হবে: চীনা মুখপাত্র

লিলি,বেইজিং :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

যুক্তরাষ্ট্রের অনুরোধে যাত্রা শুরুর আগে চীন থেকে আসা যাত্রীদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা বিষয়ক প্রশ্নের উত্তরে ১৩ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মহামারী প্রাদুর্ভাবের পর থেকে চীন বরাবরই আইন অনুযায়ী স্বচ্ছনীতির ভিত্তিতে আন্তর্জাতিক সমাজকে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা শেয়ার ডেটাবেসের সঙ্গে চীনে নভেল করোনা ভাইরাসের জিন-ক্রম ভাগাভাগি করেছে এবং বিভিন্ন দেশের টিকা ও ওষুধ গবেষণায় সক্রিয় অবদান রেখেছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা শেয়ার ডেটাবেস জানায়, চীনের দেওয়া ভাইরাসের জেনেটিক ডেটা অন্যান্য দেশগুলোর জমা দেওয়া ভাইরাসের জিনগত অনুক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো নতুন রূপ বা উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। বর্তমানে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের উপধরণটি ইউরোপ ও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েছে এবং তা মহামারী পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে না।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ডপ্রিভেনশনের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমানে নতুন মিউট্যান্টস্ট্রেন এক্সবিবি ১.৫ যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে; যা যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রমবর্ধমান গতিতে ছড়িয়ে পড়া স্ট্রেনে পরিণত হয়েছে। এটি ৪০.৫ শতাংশেরও বেশি সংক্রমণ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ওমিক্রন ভেরিয়েন্টের পর সবচে শক্তিশালী ট্রান্সমিসিবিলিটি ধারা হিসাবে চিহ্নিত করেছে; যার শক্তিশালী সংক্রমণ ক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে মহামারী তথ্য এবং ভাইরাসের ডেটা স্বচ্ছভাবে শেয়ার করা, আন্তর্জাতিক সমাজের উদ্বেগের প্রতি সাড়া দেওয়া এবং যৌথভাবে ভাইরাস মোকাবিলা করা।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ( সিএমজি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD