শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‍‍‍‍‍মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

মশিউর আনন্দ,ঢাকা:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, বিত্তবান ও বেসরকারি সংগঠনের নৈতিক দায়িত্ব রয়েছে। সেরকমই একটি মহতী সংগঠন হোপস (HOPES: Helping Organization for Promising and Energetic Students) যারা ১৯৯৫ সাল থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর তেজগাঁওস্থ এসিআই সেন্টারে হোপস এর ‘বৃত্তি ও পুরস্কার প্রদান এবং ২১তম বার্ষিক সাধারণ সভা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শিল্পী ও শিক্ষার্থীরা কখনো গরীব ও দুস্থ হতে পারে না। তারা সৃজনশীলতার ধারক ও বাহক এবং ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তবে বিভিন্ন কারণে শিল্পী ও শিক্ষার্থীদের কেউ কেউ আর্থিকভাবে পিছিয়ে থাকতে পারে। প্রতিমন্ত্রী এসময় হোপস এর নতুন ভবন নির্মাণের জন্য তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।

হোপস এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ইমেরিটাস অধ্যাপক আবদুস সাত্তার মন্ডল, প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, এফ এইচ আনসারী, আবদুর রাজ্জাক, জেড মাসুদ, ড. মো. হাসান আলী প্রমুখ। আরো বক্তব্য রাখেন হোপস এর সাধারণ সম্পাদক ও প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, হোপস’র ২১তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সোনিয়া গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তারকে নতুন মেয়াদে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD