শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আধুনিকায়নের অনন্য মাত্রায় চীনের কৃষি

শান্তা মারিয়া:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কয়েক দশকে কৃষির উন্নয়নে অভূতপূর্ব সাফল্য পেয়েছে চীন। এখন গ্রামের খামারগুলোতে ব্যবহার হচ্ছে ড্রোন প্রযুক্তি ও আধুনিক বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি। ফল ও ফসল উৎপাদনে বাম্পার ফলন এখন চীনের কৃষিকে পৌছে দিয়েছে অনন্য অবস্থানে। চলুন ঘুরে আসা যাক বিভিন্ন প্রদেশের আধুনিক কৃষি খামার থেকে।

দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। ফসল কাটছে হারভেস্টার মেশিন। গত কয়েক দশকে চীনের কৃষি ও গ্রাম উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। উন্নত প্রযুক্তির ফসলতোলা মেশিন, ড্রোন প্রযুক্তিসহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কৃষি উৎপাদন বেড়েছে অনেক গুণ।

২০১২ সালে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসে গৃহীত নীতিমালায় কৃষির উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেয়া হয়। মূলত এর পর থেকেই কৃষি উন্নয়নে অগ্রযাত্রা এবং কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কৃষি ও গ্রাম উন্নয়নে ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে কৃষি উৎপাদন বিষয়ে আলাপ করেছেন। তিনি উত্তর পশ্চিম চীনের হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের আঙুর চাষীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো সমাধান করেছেন।

শায়ানসি প্রদেশের গ্রিনহাউসে ছত্রাক ও অন্যান্য কৃষি পণ্য খামারগুলো পরিদর্শন করেছেন তিনি। উন্নতমানের বীজ উৎপাদনের উপর ফসলের বৃদ্ধি নির্ভর করে।
দক্ষিণে হাইনান প্রদেশের সীড ল্যাবরেটরি পরিদর্শন করেন সি।চীনের শাংতুং প্রদেশের সয়াবিন ক্ষেত্র পরিদর্শন করেন সি।

চাং হোংইয়ু, ডেপুটি ডিন, চায়না ইন্সটিটিউট অব রুরাল স্টাডিজ, ছিংহুয়া ইউনিভারসিটি। তিনি বলেন, ‘ ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকেই পার্টির জেনারেল সেক্রেটারি সি চিনপিং কৃষি, গ্রামীণ জনগণের বিষয়কে বিস্তৃত ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখছেন এবং জাতীয় অর্থনীতির সার্বিক কাঠামোতে গ্রাম ও কৃষি উন্নয়নকে অন্তর্ভুক্ত করেছেন। জেনারেল সেক্রেটারির দূরদৃষ্টির পরিচয় তৃণমূলে সচেতনতা সৃষ্টি করেছে।’

আধুনিক কৃষি উৎপাদন, বনায়ন এবং পানি সংরক্ষণে বিভিন্ন প্রকল্পে জাতীয় ব্যয় বছরে গড়ে ৭.১ শতাংশ বেড়েছে। ৬০ মিলিয়ন হেক্টরের বেশি জমিতে উচ্চমানের কৃষিভূমি গড়ে তোলা হয়েছে। গত দশ বছরে ফসল চাষ ও তোলায় প্রযুক্তির ব্যবহার ১৫ থেকে ৭২ শতাংশে উন্নীত হয়েছে।
সেচ ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। আধুনিক প্রযুক্তির সেচ ব্যবস্থা ফল ও ফসলের উৎপাদন বাড়িয়ে দিয়েছে। পানি সংরক্ষণ ব্যবস্থাতেও অনেক উন্নয়ন ঘটেছে। ক্ষেত থেকে ফল ও ফসল সংগ্রহ চলছে আধুনিক প্রযুক্তিতে।

সুন ফাচুন, ডেপুটি ডিরেক্টর, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা বিভাগ, চীনা কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, ‘ জেনারেল সেক্রেটারি সি চিনপিং লক্ষ্য করেছেন যে, কৃষির প্রবৃদ্ধি আরও বেশি হবে যদি প্রযুক্তিগত উন্নয়ন হয়। গত দশ বছরে চীন প্রধান উদ্ধিতগুলোর চাষ করেছে ব্যাপক পরিসরে। গ্রিন প্রোডাকশন প্রযুক্তি ব্যবহার করেছে। গ্রাম ও কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।’

সমন্বিত পরিকল্পনা, দূরদৃষ্টি এবং প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে ফল ও ফসল উৎপাদন যেমন বেড়েছে তেমনি কৃষিপণ্য সংরক্ষণ বাজারে বিপণন ব্যবস্থাও উন্নত হয়েছে। ফলে কৃষকের মুখে ফুটেছে হাসি।
মাঠভরা ফসল বিশ্ব কৃষি উৎপাদনে সাফল্যের পরিচয় বহন করে চলেছে।সূত্র: শান্তা মারিয়া,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD