শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মহাকাশ স্টেশন নির্মাণ করা চীনের মহাকাশ কাজের গুরুত্বপূর্ণ মাইলফলক

শুয়েই ফেই ফেই, বেইজিং:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

৩১ অক্টোবর বেইজিং সময় বেলা ৩টা ৩৭ মিনিটে চীনের মহাকাশ স্টেশনের ‘তৃতীয় কেবিন’–মেংথিয়ান পরীক্ষা মডিউল- উৎক্ষেপণ করা হয়েছে। প্রায় আট মিনিট পর মেংথিয়ান পরীক্ষা মডিউল তার পরিবাহী রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি মহাকাশ স্টেশনে যুক্ত হলে চীনের মহাকাশ স্টেশনে কেবিনের সংখ্যা দুই থেকে তিনে উন্নীত হবে। সেসঙ্গে ল্যাটিন অক্ষর ‘টি’ আকারের মহাকাশ স্টেশন কমপ্লেক্স তৈরির কাজ সম্পন্ন হবে।

মহাকাশ স্টেশন নির্মাণ করা চীনের মহাকাশ কাজের গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৩০ বছরের মধ্যে চীনের মহাকাশ বিজ্ঞানীরা যথাক্রমে মহাকাশ-ভূ-স্থল যাতায়াত, মহাকাশে স্পেসওয়াল্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছেন, যা মহাকাশ স্টেশন নির্মাণের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তিগত ভিত্তি স্থাপন করেছে।

মহাকাশ খাতের অগ্রগতি চীনের বৈজ্ঞানিক উন্নয়নের প্রতিফলন। চীন মানববাহী মহাকাশ কাজ উন্নয়নে সবসময় শান্তিপূর্ণ ব্যবহার, সমান ও পারস্পরিক উপকারিতা, যৌথ উন্নয়নের নীতি অনুসরণ করে চলে। চীন ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়া ও পাকিস্তান এবং জাতিসংঘের মহাকাশ বিভাগ, ইউরোপের মহাকাশ ব্যুরোসহ বেশ কিছু মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে নানাভাবে সহযোগিতা প্রকল্প চালু করেছে এবং এসব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।

চীনের মহাকাশ স্টেশন হল ইতিহাসে এ প্রথমবারের মত জাতিসংঘের সব সদস্য দেশের জন্য উন্মুক্ত প্রকল্প। বর্তমানে ১৭টি দেশ, ২৩টি গোষ্ঠীর ৯টি প্রকল্প চীনা মহাকাশ স্টেশনের প্রথম দফা বৈজ্ঞানিক পরীক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। তা মহাকাশ খাতে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলায় চীনের নিরলস চেষ্টার সাক্ষী।

মহাকাশ সকল মানবজাতির,যা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহৃত হওয়া উচিত। চলতি বছরের শেষ নাগাদ চীন থিয়ানচৌ-৫ মালবাহী মহাকাশযান এবং শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করবে। এর ফলে ৬ জন নভোচারী একসাথে মহাকাশে কাজ করবে। আমি বিশ্বাস করি, অদূর ভবিষ্যতে চীনা মহাকাশ স্টেশন গোটা মানবজাতির মহাকাশ অনুসন্ধানের ‘নতুন বাড়ি’ হবে। সূত্র:শুয়েই ফেই ফেই,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD