শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের উচিৎ দ্রুত একটি যুক্তি ও বাস্তবসম্মত চীন নীতিতে ফিরে আসা:ওয়াং ই

ইয়াং ওয়েই মিং স্বর্ণা
  • প্রকাশের সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আজকের বিশ্ব খুবই অস্থির। মহামারী এখনও শেষ হয়নি, ইউক্রেন সংকটও কাটছে না। এদিকে, চীন-মার্কিন সম্পর্কে ভাটা পড়েছে; কেউ কেউ ‘নতুন স্নায়ুযুদ্ধের’ আশঙ্কা করছেন। তিনি ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটি, মার্কিন-চীন বাণিজ্য কাউন্সিল এবং আমেরিকান চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে উক্ত মন্তব্য করেন।

ওয়াং ই আরও বলেন, চীন-মার্কিন সম্পর্কে অনিশ্চয়তা বেড়েছে। তবে,পাঁচটি বিষয় নিশ্চিত: প্রথমত, চীনের নিজস্ব উন্নয়নের সম্ভাবনা নিশ্চিত। চীনা কমিউনিস্ট পার্টির আসন্ন ২০তম জাতীয় কংগ্রেস চীনের পরবর্তী উন্নয়নের জন্য একটি নীলনকশা ও লক্ষ্য প্রণয়ন করবে। আধুনিক চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে।

 আরও পড়ুন…. কিসিঞ্জার চীনা নেতাদের সাথে ‘শাংহাই ইস্তাহার’-এ পৌঁছানোর ঐতিহাসিক অভিজ্ঞতা স্মরণ করেন

দ্বিতীয়ত, সংস্কার ও উন্মুক্তকরণের বিষয়ে চীনের সংকল্প নিশ্চিত। চীন সংস্কারকে আরও গভীর করবে, উন্মুক্তকরণকে প্রসারিত করবে, একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলবে এবং অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে প্রচার চালিয়ে যাবে।

তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের ব্যাপারে চীনের নীতি নিশ্চিত। চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবস্থা ভিন্ন। দেশদুটো নিজ নিজ জনগণের সিদ্ধান্তে চলে। যুক্তরাষ্ট্রের উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব একটি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত চীন নীতিতে ফিরে আসা।

চতুর্থত, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে চীনের মনোভাব নিশ্চিত। বেইজিং চীনে আমেরিকান কোম্পানিগুলোর বিকাশকে স্বাগত জানায়। চীন বাজারভিত্তিক ও আইনভিত্তিক ব্যবসা-পরিবেশ উন্নত থেকে উন্নততর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পঞ্চমত, যুক্তরাষ্ট্রের সাথে বহুপাক্ষিক সমন্বয় করতে চীনের ইচ্ছা নিশ্চিত। ইতিহাস থেকে প্রমাণিত যে, চীন-মার্কিন সহযোগিতা থেকে অনেক মহান কিছু অর্জিত হতে পারে। দু’দেশের সহযোগিতা উভয় দেশ এবং বিশ্বের জন্য কল্যাণকর। সূত্র: সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD