শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’

বেলায়েত হোসেন মামুন:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। মূলত চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো চলচ্চিত্রের বাহাস পর্ব। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকেল ৫টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্বের আয়োজনে বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ এর পাঠ-পর্যালোচনার পটভূমিতে আলোচনার শিরোনাম ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’।

বাংলাদেশের চলচ্চিত্রের বন্দিদশা, চলচ্চিত্র সংস্কৃতির শৈশবকাল, বিবিধ আইন-নীতিমালা ও বিধির কারাগারের দেয়ালে পাথর খোদাই হস্তলিপির পাঠোদ্ধারে সমৃদ্ধ একটি চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার: বাংলাদেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’-যা সংক্ষেপে ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ নামে বহুলভাবে পঠিত হচ্ছে। এই বইটি বাংলাদেশের চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রম গ্রন্থ।

বইটিতে লেখক তাঁর নিজস্ব বিচার ও বিশ্লেষণে বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক চিত্র উপস্থাপন করেছেন, এই পরিস্থিতির কারণ অনুসন্ধান করেছেন, সামগ্রিক সাংস্কৃতিক মানের অতল পরিস্থিতির উন্নয়নে বুনিয়াদি প্রস্তাবনার পাশাপাশি উপস্থাপন করেছেন স্বাধীন চলচ্চিত্র ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের রূপরেখা। যা কার্যত বাংলাদেশের চলচ্চিত্রচিন্তায় নতুন স্বর ও তৎপরতার ঘোষণা।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক মুক্তির বিষয়ে আলাপে আগ্রহী। আর তাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত কর্মসূচি চলচ্চিত্রের বাহাস পর্বের ৩৬তম বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। এই আয়োজনে নির্ধারিত সম্মানিত আলোচকবৃন্দ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি উপস্থাপন করবেন বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তির পথ ও দেশের স্বাধীন চলচ্চিত্র বিষয়ে তাদের চিন্তশীল বক্তব্য।

আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী ও লেখক ও সাংবাদিক ফিরোজ আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

‘চলচ্চিত্রের বাহাস পর্ব’- এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD