শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন-ভারত সীমান্ত সমস্যায় বাইরের হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

২৫ আগস্ট চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-ভারত সীমান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট খবরাখবর খেয়াল করেছি এবং সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর দেবো। চীন বরাবরই জোর দিয়ে বলে থাকে, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সহযোগিতা বিশেষ করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম তৃতীয় কোনে পক্ষের বিরুদ্ধে চালানো উচিত নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সহায়তা করা প্রয়োজন’।

তিনি বলেন, সীমান্ত সমস্যা হলো চীন ও ভারতের নিজস্ব ব্যাপার। দু’পক্ষ বিভিন্ন পর্যায়ে কার্যকর যোগাযোগ বজায় রেখে আসছে এবং দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সঠিকভাবে সংশ্লিষ্ট ব্যাপারেও একমত হয়।
চীনা মুখপাত্র বলেন, তৃতীয় যে কোনো পক্ষের যে কোনো উপায়ে চীন-ভারত সীমান্ত সমস্যায় হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন। ১৯৯৩ ও ১৯৯৬ সালে চীন ও ভারতের স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তির মর্ম অনুযায়ী দু’পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ লাইনের কাছাকাছি এলাকায় অপর পক্ষের বিরুদ্ধে সামরিক মহড়ার আয়োজন করা নিষিদ্ধ।

তিনি বলেন, ভারত দু’দেশের শীর্ষনেতাদ্বয়ের গুরুত্বপূর্ণ মতৈক্য ও সংশ্লিষ্ট চুক্তি মেনে চলে দ্বিপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পালন করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে সীমান্ত অঞ্চলের শান্তি ও প্রশস্তি রক্ষা করবে বলে আশা করে চীন। সূত্র:সিএমজি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD