শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

মুক্তি পেলো ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে।

তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন । সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।

২০২০-২১ অর্থবছরের অনুদানের এ চলচ্চিত্রটির পরামর্শক এবং ‘সূর্যদীঘল বাড়ি’ সিনেমার পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪-২৫ আগস্ট বিকেল ৫ টা থেকে রাত ৮ টা প্রতিদিন ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণ এসএম সুমন আহমেদ, সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD