শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “আঁখি হালদার”

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “আঁখি হালদার “ আগামী ৯ই এপ্রিল শুক্রবার জার্মানির সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”আঁখি হালদার ” 

আঁখি হালদার – শিক্ষক এবং রবীন্দ্র সংগীত শিল্পী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ -এ ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর শেষ করার পর MFD মিউজিক ফর ডেভেলপমেন্ট, UNDP এর প্রজেক্ট – এ Project Manager হিসেবে কর্মরত ছিলেন।
নালন্দা বিদ্যালয় Sunnydale School – এ শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি Excel Academy ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন।

বাড়িতে মায়ের কাছেই প্রথম গানের হাতে খড়ি। তিনি মনে করেন আজ মায়ের জন্যই তিনি গান গাইতে পারছেন। ছোটবেলায় আঁখি হালদার একদমই গান পছন্দ করতাম না। তারপর বাড়িতেই আবুল কালাম আজাদ খান এর কাছে বেশ কিছু বছর তালিম নিলেন পরে ২০০০ সালে ”সুরের ধারা” মিউজিক স্কুলে ভর্তি হন। এরপর সেখান থেকেই আঁখি হালদার ৫ বছরের সার্টিফিকেট কোর্স শেষ করেন। তারপর ২০০৯ সালে ”সুরের ধারা” মিউজিক স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তিনি সুরের ধারায় এখনো কর্মরত আছেন।
উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ”রেজওয়ানা চৌধুরী বন্যা” তার সংগীত গুরু এবং তার কাছে স্কুলের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তালিম নিতেন তিনি। তার মতে রেজওয়ানা চৌধুরী শুধু তার সংগীত গুরুই নয়, তাকে তিনি তার জীবন – দর্শনের গুরুও মনে করেন, আঁখি হালদার ।
* রেজওয়ানা চৌধুরী বন্যার তত্বাবধানে তার প্রথম রবীন্দ্র সংগীতের সিডি ‘তোমা পানে চাহি’ চ্যানেল আই ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত হয়েছে ২০১৯ সালে। এছাড়াও Ankhi Halder নামে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তার গাওয়া কিছু গান রয়েছে। নতুন কিছু কাজও চলছে, সেগুলো প্রকাশিত হবে এই চ্যানেল থেকে।
* বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত নিয়মিত রবীন্দ্র সংগীত শিল্পী। চ্যানেল আই, মোহনা টেলিভিশনেও নিয়মিত অনুষ্ঠান করে থাকেন। এছাড়া তিনি বাংলাদেশর অন্যান্য প্রাইভেট টিভি চ্যানেলগুলিতেও নিয়মিত অনুষ্ঠান করেছেন এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
* পৃথিবীর বিভিন্ন দেশে যেমনঃ (জার্মানি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া) একক অনুষ্ঠানও অংশগ্রহন করেছেন।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলা২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD