শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর : স্বাস্থ্য অধিদপ্তর

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
ছবিটি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খেকে তোলা।

কাদের পরামর্শে ডোজের সময় নিয়ে এ পরিবর্তন আনা হলো—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে।’

জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে করোনার টিকার ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়সীমার পার্থক্য হবে আট সপ্তাহ। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রথম আলোকে এ কথা বলেছেন।

এ নিয়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর কোভিড–১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

ইতিমধ্যে ৯ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজের সময়ের পার্থক্য হবে আট সপ্তাহ।
তাহলে ইতিমধ্যে যাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যাঁদের চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে আসতে বলা হয়েছে, তাঁরা কী করবেন—এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তাঁদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD