বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, লখপুর অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হোরায়রা বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসপিয়ার হোসেন, লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সরদার আব্দুল কাদের, বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।