সারাবিশ্বে করোনায় সুস্থ হয়েছেন প্রায় ৯৭ লাখের বেশি মানুষ। তবে এরইমধ্যে বিশ্বে করোনা সংক্রমিত হয়েছে এক কোটি ৫৯ লাখের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ করোনা শনাক্ত দুই লাখ ৮৮ হাজারের বেশি। একদিনে বিশ্বে মারা গেছে ৬ হাজার ১৯৪ জন। এনিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৭৮ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত প্রায় সাড়ে ৪২ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৪৮ হাজারের বেশি। শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট শনাক্ত প্রায় সাড়ে ২৩ লাখ। মোট মৃতের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে।
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৪৩৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩৭ লাখের বেশি। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। ভারতের দ্বিতীয় দিনের মতো শনাক্তের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মোট শনাক্তের ১৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এবং দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।