শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাপের মুখে জেকেজিকে করোনা পরীক্ষার অনুমোদন দাবি অধ্যাপক নাসিমার

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল-ছবি

জেকেজির বিষয়ে পুলিশ জানতে পারে, জেকেজি হেলথ কেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার সনদ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি।

জেকেজি হেলথ কেয়ারের করোনা পরীক্ষা করা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে তাঁকে আধঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, চাপের মুখে জেকেজিকে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। যদিও অনুমতিপত্র সংবলিত ফাইল ডিবিকে দেখাতে পারেননি।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বুধবার রাতে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন

ডিবি সূত্র জানায়, ডিবির একটি দল বুধবার দুপুরের দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যান। তাঁরা আগেই অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ডিবি পুলিশ জেকেজি হেলথকেয়ারকে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন সংক্রান্ত কিছু কাগজপত্র দেখতে চায়। এ সময় জেকেজির বিষয়ে নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, জেকেজিকে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কিছু নেতাকে নিয়ে জেকেজির সাবরিনা ও তাঁর স্বামী আরিফুল হক এসে করোনার পরীক্ষার জন্য তাঁদের চাপ দেন। সেই চাপের মুখে জেকেজিকে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দিয়েছিলেন। কিন্তু তিনি অনুমতিপত্র সংবলিত ফাইল ডিবিকে দেখাতে পারেননি।

ডিবির ওই কর্মকর্তা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে পদত্যাগী মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে পাওয়া যায়নি। তাঁকে পরে মিন্টো রোডে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
সরকারের কাছ থেকে বিনা মূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থ নিচ্ছিল জেকেজি। পাশাপাশি নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের আরিফুল ও সাবরিনাসহ সাবেক ও বর্তমান পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি সাবরিনা ও আরিফকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD