শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সংক্রমনের হার প্রতিদিন বাড়লেও,কমছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২০

করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও,কমছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা । আক্রান্তরা বলছেন, সেবা না পাওয়ার শঙ্কা আর ভোগান্তি থেকে বাঁচতে হাসপাতালমুখো হচ্ছেন না তারা।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম দিকের আতঙ্ক কাটিয়ে উঠেছে সাধারণ মানুষ। সেই সাথে সচেতনতাও বেড়েছে। তাই হাসপাতালে ভিড় কম। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা চিকিৎসায় এখনো রোগীবান্ধব হাসপাতাল গড়ে তুলতে পারেনি সরকার।একটি থেকে বেড়ে এখন ৭৩টি ল্যাব। তবুও নমুনা জমা দিতে আসা মানুষের ভিড়ের কমতি নেই।

শনাক্ত আর সুস্থর হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৮৯ হাজার ৭৯২ জন। আর হাসপাতালে কোভিড শয্যা আছে ১৪ হাজার ৭৭৫টি; ৬ ভাগের মাত্র একভাগ।

তারপরও দেশের সব করোনা হাসপাতালে অর্ধেকেরও বেশি শয্যা খালি। যদিও প্রথম দিকে হাসপাতালে সিট না পাওয়ার হাহাকারের খবর গণমাধ্যমে নিয়মিত এসেছে। আর অব্যবস্থাপনার কারণে এখন রোগীরা হাসপাতালে যেতে অনিচ্ছুক- বেশ কয়েকজনের সাথে কথা বলে এমন তথ্যই জানা যায়।

সরকারের হিসাব বলছে, এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫ শতাংশেরও কম রোগী। বাসাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আক্রান্তরা।

এদিকে, সুস্থ হতে অনুমান নির্ভর ওষুধ খাচ্ছেন বেশিরভাগ রোগী। যা জনস্বাস্থ্যের জন্য বিশাল ঝুঁকিপূর্ণ। তবে বাসায় বসে অনুমানভিত্তিক কোন ওষুধ খেতে নিষেধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জাতীয় জনস্বাস্থ্য আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব বলেন, ‘এডুকেশন বাইসেলফ- এটা কিন্তু মেডিক্যাল সাইন্স পারমিট করে না। করোনা চিকিৎসার জন্য যে হাসপাতাল- সে ব্যবস্থাপনা কিন্তু আমরা দাঁড় করাতে পারিনি। প্রাইভেট হাসপাতাল অনেক ব্যয়বহুল। যা মধ্যবিত্তদের সামর্থে নেই।’

গত এক সপ্তাহের শনাক্ত আর হাসপাতালে ভর্তির তথ্য বলছে, প্রতিদিনই কমছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, ’শুরুতে সবাই আতঙ্কিত হয়ে ভর্তি হত। যখন দেখা যাচ্ছে সুস্থতার হার বাড়ছে তখন দেখা যাচ্ছে হাসপাতালের বেড খালি থাকছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD