যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
আজ বুধবার সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
পরীক্ষণ দলের সদস্য ও পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড.শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোর জেলার ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও মাগুরার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
এ ছাড়া খুলনার ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ এবং ১১৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।