গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে করোনা ভাইরাসে ২১ জন আক্রান্ত হয়েছে এবং নলছিটি উপজেলায় শাজাহান মাঝি(৭০) ও একই উপজেলার অন্য একজন মৃত্যু হয়েছে । জেলায় এ পর্যন্ত ১৮৮ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৭০ জন সুস্থ হয়েছে এবং ৯ জন মৃত্যু বরণ করেছেন। এই নিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৯ নলছিটি উপজেলায় ৫৫ জন, রাজাপুর উপজেলায় ৪২ জন, ও কাঠালিয়া উপজেলায় ২২ জন। ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ১৫৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৩৬৫ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৮৮ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৭৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১১০ দিনে এ পর্যন্ত ১৩০৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৫৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।