শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা : গত ২৪ ঘন্টায় বাগেরহাটে নতুন শনাক্ত ৩১, মৃত্যু ১

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উপেন্দ্রনাথ পাল (৭৫) করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা স্বাস্থ্যবিধি মেনে তাকে দুপুরে সৎকার করা হয়েছে। দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ডাক্তার উপেন্দ্রনাথ পালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রিপোর্ট করোনা পজেটিভ আসে। ফকিরহাট উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উপেন্দ্রনাথ পাল উপজেলা সদরে নিজ বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় সবোর্চ ৩১ জনের করোনা শনাক্তের মধ্যদিয়ে আক্রাতের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জন।

জেলায় করোনা আক্রান্তেদের মধ্যে ইতিমধ্যেই ৩০ জন সুস্থ্য ও ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্ত ৩১ জনের সবাইকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD