শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা : বাংলাদেশে একদিনে শনাক্ত ৪ হাজার ছাড়াল, মৃত্যু ৪৩

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২০

প্রথমবারের মতো বাংলাদেশে একদিনে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনের।মৃত্যু ১ হাজার ৩০৫ জনের।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়েছেন। নতুন করে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।

এর আগে মঙ্গলবার দেশে ৩ হাজার ৮৬২ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫৩ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫২৭ জনের পরীক্ষা করা হয়েছে।এর আগের দিন ১৭ হাজার ২১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি নমুনা।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সম্মুখযুদ্ধে যেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যরা কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা।এ যুদ্ধে জনগণের সহযোগিতা দরকার।সবাই বিশেষভঅবে সচেতন হোন।

উল্লেখ্য, বাংলাদেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে।১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD