শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর দিক দিয়ে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৬১০ জনে পৌঁছাল।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ১২ সপ্তাহ আজ শেষ হলো ।নতুন করে মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৩ জন।

এর আগে শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৫২৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৩ জন। সব মিলিয়ে দেশে করোনা–সংক্রমিত হয়েছেন মোট ৪৪ হাজার ৬০৮ জন। মারা গেছেন ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন।এ নিয়ে সর্বমোট ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৭ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ১১ হাজার ৩০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি নমুনা।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব রক্ষা করা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রকদের বাধ্যতামূলকভাবে নীতিমালায় উল্লেখিত নির্দেশনা মেনে চলতে হবে।

উল্লেখ্য , দেশে এখন ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD