শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা : বাংলাদেশে ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫৪১ জন, মৃত্যু ২২ জনের

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। মারা গেছেন ২২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৩৮ হাজার ২৯২ জন। মারা গেছেন ৫৪৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ১৬৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৯২৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন এবং চট্টগ্রাম বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন। হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৫ জন, ঢাকার জেলায় ৩ জন, মুন্সিগঞ্জে ১ জন, নরসিংদীতে ১ জন, চট্টগ্রাম জেলায় দুজন, নোয়াখালীতে ৩ জন, কুমিল্লায় দুজন, কক্সবাজারে একজন, চাঁদপুরে ২ জন, সিলেটে একজন এবং মৌলভীবাজারে একজন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। নাসিমা সুলতানা বলেন, প্রত্যেকে স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

উল্লেখ্য , দেশে এখন ৪৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD