শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে।বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ২২৮।

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের অধিবাসী পল্লী চিকিৎসক আব্দুর রব (৫৫) করোনা উপসর্গ নিয়ে কর্মস্থল চট্টগ্রাম থেকে ফিরে নিজ বাড়ি আসলে তার মৃত্যু হয়।

তিনি কয়েকদিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমনি উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নিজ বাড়ি আসেন এবং শনিবার রাত ৯টায় তার নিজ গ্রামের বাড়িতে মারা যান। আব্দুর রবের মৃত্যুর খবর পেয়েও করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে তার কোন আত্মীয়-স্বজন বা এলাকাবাসী কেউ তার লাশ দেখতে যায়নি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে ছুটে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মাহমুদ বলেন, আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি। পরবর্তীতে উপজেলা দাফন কমিটি, থানা পুলিশের প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার সকালে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য , সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২,৮০,৬৯৭ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD