শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনার আক্রমণ পার্ল হারবার বা নাইন ইলেভেনের চেয়েও ভয়াবহ : ট্রাম্প

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইল-ছবি

সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮২২৯৫১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্তে সংখ্যা ১২,৬৩,১৮৩ জন। মারা গেছে ৭৪,৮০৭ জন। সবচেয়ে বেশি লোক মারা গেছে যুক্তরাষ্ট্রে।

করোনার আক্রমণ পার্ল হারবার কিংবা নাইন ইলেভেনের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক আক্রমণ বলেও জানান ট্রাম্প। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটিতে হামলা চালায়। হামলাটি যুক্তরাষ্ট্রের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। এছাড়া দুই দশক আগে হওয়া টুইন টাওয়ারের হামলার চেয়েও করোনা যুক্তরাষ্ট্রের জন্য বড় আঘাত বলে জানান তিনি।

এর আগে কখনও এমন বিপর্যস্ত সময় দেখেনি যুক্তরাষ্ট্র গণমাধ্যমকে এমন কথাও জানিয়েছে ট্রাম্প। এছাড়া ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়ানোই আবারও চীনকে দায়ী করে তিনি বলেন, এটি উৎপত্তিস্থলেই থেমে যেতে পারতো, কিন্তু তা হয়নি। এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ে যাওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত বছর ডিসেম্বরে চীনে উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২,৬৫,০৮৪।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD